প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষানুরাগী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন : নিউইয়র্কে আব্দুল মতিন খসরু
নিউইয়র্ক : কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা’র সতুন কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি বলেছেন, প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষানুরাগী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। কুমিল্লা জেলার ১০টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আমার নির্বাচনী এলাকার ৫টি প্রতিষ্ঠানসহ মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী। যা অনুকরণীয়। আপনারা যদি এভাবে শিক্ষা প্রসারে এগিয়ে আসেন আমি সর্বাত্ত্বক সহযোগীতায় এগিয়ে আসবো এ প্রতিশ্রুতি দিতে পারি। গত ৩০ এপ্রিল রোববার রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত উডসাইডের গুলশান টেরেস এ কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা’র নব নির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং প্রীতিভোজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ উক্তি করেন। বিদায়ী সভাপতি প্রফেসর মনির হোসেন খানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ২য় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি গোলাম মহিউদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান অতিথি এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিব উর রহমান, মুলধারার রাজনীতি মোরশেদ আলম, এর্টনী অশোক কর্মকার, কুমিল্লা জেলা স্কুলের সাবেক শিক্ষাবিদ হাজী মোঃ রশীদুল হক, সমাজ সেবক কাজী মোঃ আব্দুর রহীম মাষ্টার, কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র উপদেষ্ঠা জহিরুল ইসলাম, সাবেক সভাপতি শাকির মজুমদার, সাবেক সভাপতি মোশাররফ হোসেন খান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজী রশীদ, সাবেক সহ-সভাপতি ইয়াবর আহমেদ পাটোয়ারী, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি হাজী ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সাধারন সম্পাদক ইউনুস সরকার, কুমিল্লা মহানগর সোসাইটি সভাপতি ইসতিয়াক রুনি, সাধারণ সম্পাদক সারওয়ার খান বাবু। সার্বিক তত্ত্ববধানে ছিলেন সরকার ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মনির হোসেন খান, প্রধান সমন্বয়কারী জসিম উদ্দিন ভিপি, সমন্বয়কারী গোলাম আজম লিটন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মিঠু। সহযোগীতায় আব্দল হক, মোকাদ্দেস হোসেন, কবির হোসেন অভি, মান্নান দেলোয়ার, মাইন উদ্দিন, দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন, আকবর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌস খান শাহিন আফরোজ, এমডি দেলোয়ার হোসেন, এমডি আবু আহমেদ, সৈয়দ শরীফ রেজাউল করিম, আজাদ ইসলাম, মোঃ আজহার ও আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন সাবেক সভাপতি মোশাররফ হোসেন খান চৌধুরী, সাবেক সভাপতি শাকির মজুমদার, প্রধান সমন্বয়কারী জসিম উদ্দিন ভিপি ও সার্বিক তত্ত্বধায়ক সরকার ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, রিপন রহমান, সোমা ও দেলোয়ার। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্ঠা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আওয়ামী লীগ নেত্রী শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র কৃষক লীগের সাধারন সম্পাদক আলী আক্কাস, কটিয়াদি নিউজ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবি সহ যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রারম্ভে ৫২-এর মহান ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযোদ্ধ সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি পুরো অনুষ্ঠানেই উপস্থিত থেকে সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন এবং প্রবাসীদের সাথে ব্যক্তিগতভাবে ও শুভেচ্ছা বিনীময় করেন। তা সমন্বয় করেন শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ