Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র আহ্বায়ক কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: April 26, 2021 | 7:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ২০ মার্চ প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণপ্রায় কার্যকরী কমিটির এক বিশেষ জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় যথাসময়ে সদস্য সংগ্রহ প্রক্রিয়া, নির্বাচন কমিশন গঠন ও নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করতে না পারায় এবং সংগঠনকে নেতৃত্ব শূন্যতা থেকে বাঁচানোর সম্ভাব্য উপায় নির্ধারণের লক্ষে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত অধিকাংশ কার্যকরী সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরদিন থেকে পরবর্তী কার্যকরী কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সকল কার্যক্রম আহ্বায়ক কমিটির নেতৃত্বে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, আহ্বায়ক কমিটি যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করবে এবং তার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মাদ আলামিন, মো: সাইফুল বারী সফি, মো: মোমিনুর রহমান মোমিন, মো: রুহুল আমিন সরকার এবং উত্তম সাহাকে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। তবে পরবর্তীতে উত্তম সাহা তার ব্যক্তিগত অপারগতার কারণ দেখিয়ে আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

কার্যকরী কমিটির সভায় সাংগঠনিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক গত ২৪ এপ্রিল কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরদিন ২৫ এপ্রিল ২০২১ থেকে আহ্বায়ক কমিটি কার্যক্রম শুরু করেছে এবং খুব শীঘ্রই তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আহ্বায়ক কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার লক্ষে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সকল সদস্য ও প্রবাসী সিরাজগঞ্জ জেলাবাসীর গঠনমূলক পরামর্শ ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশী। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV