Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

প্রবীণ শিক্ষক তজ্জমুল আলী স্মরনে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র আলোচনা ও মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: July 25, 2017 | 4:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব তজ্জমুল আলীর স্মরনে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। গত ২৩ জুলাই রোববার বাদ মাগরিব ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফের পরিচালনায় সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসীর উপস্থিতিতে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিঞা, হাফিজ এহিয়া মেন্দী, ছালিক সিকদার, আমিরুল ইসলাম, মাস্টার খলিলুর রহমান, আবদুল খালিক, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, তৈয়বুর রহমান, রফিক আহমেদ, লোকমান আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস, আব্দুল কাদির রানু, শমসীদ খান এবং আব্দুল হাই, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ (জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ) ও আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মতিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল সালাম, কার্যকরী সদস্য লিটন এমজি শাহরিয়ার, তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী প্রমুখ।বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা মরহুম শিক্ষক আলহাজ্ব তজ্জমুল আলীর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তার আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
সভাপতি হাজি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ৩০ শে জুলাই কটন পয়েন্ট পার্কে (ওয়েস্ট চেস্টার, নিউইয়র্ক) অনুষ্ঠেয় সমিতির বনভোজনেও সকলকে আমন্ত্রণ জানান।
দোয়া-মোনাজাতে মরহুম আলহাজ্ব তজ্জমুল আলীর আত্মার মাগফেরাতসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বনাথের রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব তজ্জমুল আলী সম্প্রতি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV