প্রবীণ শিক্ষক তজ্জমুল আলী স্মরনে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র আলোচনা ও মিলাদ মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব তজ্জমুল আলীর স্মরনে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। গত ২৩ জুলাই রোববার বাদ মাগরিব ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফের পরিচালনায় সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসীর উপস্থিতিতে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল
কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিঞা, হাফিজ এহিয়া মেন্দী, ছালিক সিকদার, আমিরুল ইসলাম, মাস্টার খলিলুর রহমান, আবদুল খালিক, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, তৈয়বুর রহমান, রফিক আহমেদ, লোকমান আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস, আব্দুল কাদির রানু, শমসীদ খান এবং আব্দুল হাই, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ (জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ) ও আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মতিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল সালাম, কার্যকরী সদস্য লিটন এমজি শাহরিয়ার, তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী প্রমুখ।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা মরহুম শিক্ষক আলহাজ্ব তজ্জমুল আলীর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তার আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
সভাপতি হাজি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ৩০ শে জুলাই কটন পয়েন্ট পার্কে (ওয়েস্ট চেস্টার, নিউইয়র্ক) অনুষ্ঠেয় সমিতির বনভোজনেও সকলকে আমন্ত্রণ জানান।
দোয়া-মোনাজাতে মরহুম আলহাজ্ব তজ্জমুল আলীর আত্মার মাগফেরাতসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বনাথের রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব তজ্জমুল আলী সম্প্রতি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ