Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

প্রভাবশালী ৩০ বছরের কম বয়সী প্রযুক্তি উদ্যোক্তা :শীর্ষে মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: May 5, 2014 | 12:30 AM

মার্ক জাকারবার্গ,ক্রস্টিয়ান টিটোস,মাইক ক্রেইগার,লিসা ফ্যালজোন,আরাশ ফেরদৌসিপ্রযুক্তি দুনিয়ায় ৩০ বছর বা এর কম বয়সী তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে শীর্ষে আছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ২৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ। এ তালিকার শীর্ষ দশে আরও আছেন অনলাইনে পণ্য বেচার সাইট ওয়াকার অ্যান্ড কোম্পানির ট্রাইস্টান ওয়াকার (২৯), সামাজিক যোগাযোগের সাইট আসানার সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিস (২৯), অ্যাপ নির্মাতা কজেসের সহপ্রতিষ্ঠাতা জয়ি গ্রিন (২৯), গার্লস হু কোড উদ্যোগের সাবেক নির্বাহী পরিচালক ক্রিস্টিয়ান টিটোস (২৯), প্রশ্নোত্তরভিত্তিক প্রতিষ্ঠান কিউরার প্রতিষ্ঠাতা অ্যাডাম ডি অ্যাঙ্গোলো (২৯), অ্যাপভিত্তিক গাড়ির সেবাদাতা লিফটের সহপ্রতিষ্ঠাতা জন ঝিমার (২৯), ক্লাউডভিত্তিক প্রতিষ্ঠান বক্সের সহপ্রতিষ্ঠাতাঅ্যারন লিভিই (২৮), ছবি শেয়ার করার জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের সহপ্রতিষ্ঠাতা মাইক ক্রেইগার (২৮) ও আইপ্যাডভিত্তিক পয়েন্ট অব সেলসভিত্তিক সেবাপ্রতিষ্ঠান রিভেল সিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা লিসা ফ্যালজোন (২৮)।
আরও আছেন ছবি ভাগাভাগি করার জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা মাইক ক্রেইগার (২৮), অনলাইনে ফাইল রাখার সেবা ড্রপবক্সের সহ-প্রতিষ্ঠাতা আরাশ ফেরদৌসি (২৮), অ্যান্ড্রয়েডের গোপন গবেষণা বিভাগের প্রকৌশলী সারা হায়দার (২৭) প্রমুখ। 
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার ‘থার্টি আন্ডার থার্টি: দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল ইয়ং পিপল ইন আইটি’ শীর্ষক এই তালিকা প্রকাশ করে। এ তালিকার বিষয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি আগামী দিনে মাতাবেন এ তরুণেরা। 
—বিজনেস ইনসাইডার অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ