Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় স্যান্ডির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নিউইয়র্কের ফার রকওয়ে মাদানি একাডেমীর ত্রাণ সামগ্রী বিতরন

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: November 17, 2012 | 2:16 PM

YouTube : SANDY_2012_RELIEF_FAR ROCKAWAY_MADANI_ACADEMY_NY_USA : http://youtu.be/5Nu6YaYsbzM http://www.youtube.com/watch?v=5Nu6YaYsbzM&feature=youtu.be

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় স্যান্ডির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নিউইয়র্কের ফার রকওয়ে  এলাকার ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে মাদানি একাডেমী। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী আলেমদের সংগঠন মাদানি একাডেমী ১৪ নভেম্বর উপদ্রুত এলাকার মানুষদের মাঝে বিপুল সংখ্যক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। ত্রাণততপরতায় মাদানি একাডেমির স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করেন, হাফিজ যুলকিফল চৌধুরী, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা রফিক আহমদ, হাফিজ লুৎফর রহমান, হাফিজ আবু সুফিয়ান, মাওলানা ইসমাইল খান, কারী খলিলুর রহমান, কারী নুমান, মাওলানা আনাস, মাওলানা দিদারুল আলম প্রমুখ। ত্রাণ বিতরণকালে মাদানি একাডেমীর কর্মকর্তা হাফিজ যুলকিফল চৌধুরী বলেন, মানুষ মানুষের জন্য। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগকে শক্তিশালী করার জন্য সকল বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে সহায়তার হাত প্রসারিত করার আহ্বান জানান তিনি। অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান বলেন, আমরা স্যান্ডি আক্রান্ত মানুষের সাহায্যার্থে এবং খোজ খবর নেয়ার জন্য এখানে এসেছি। মাওলানা জাকারিয়া মাহমুদ তাদের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, আমরা জরুরী কিছু কম্বল নিয়ে এসেছি। তিনি এবিষয়ে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান প্রবাসীদের। ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোওয়া মুনাজাত করা হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV