Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

প্রিয়া ভারিয়ারের প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী!

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: July 21, 2018 | 1:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তবে কি সামাজিক মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়ে যাওয়া প্রিয়া ভারিয়ারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন ভারতের ঐতিহ্যবাহী কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী! প্রিয়া ভারিয়ার সম্প্রতি একটি ছবিতে চোখ টিপ্পনি দিয়ে মাত করে দিয়েছেন শুধু ভারতবর্ষকে নয়, পুরো সেলিব্রেটি দুনিয়াকে। তার দাম এখন কোটি রুপি। ঠিক তার মতোই শুক্রবার পার্লামেন্টের নি¤œকক্ষে চোখের টিপ্পনি কাটেন রাহুল গান্ধী। তবে এটা কোনো বিজ্ঞাপনের জন্য নয়। তিনি পার্লামেন্টে কারো দিকে তাকিয়ে বাম চোখে টিপ্পনি কাটেন। আর তা ধরা পড়ে যায় তার দিকে তাক করে থাকা ক্যামেরায়। রাহুল হয়তো তা জানতেনও না। তার চোখের টিপ্পনি সঙ্গে সঙ্গে চলে যায় সামাজিক যোগাযোগ মিডিয়ায়। এ নিয়ে টুইটারে তো রীতিমতো ঝড় উঠেছে। কেউ কেউ তাকে প্রিয়া ভারিয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মন্তব্য করছেন। দু’জনকে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। এমন খবর লুফে নিয়ে তা প্রকাশ করেছে ভারতের দ্য স্টেটসম্যান পত্রিকা। নয়া দিল্লি থেকে করা ওই রিপোর্টে বলা হয়, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন। এরপর সবাইকে বিস্মিত করে দিয়ে তিনি উঠে যান। গিয়ে জড়িয়ে ধরেন মোদিকে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক হয়ে যান। এর কিছুক্ষণ পরেই কেউ একজনের দিকে তাকিয়ে চোখে টিপ্পনি কাটেন রাহুল। ফলে সব কিছু যেন সেই চোখের টিপ্পনির দিকে ধাবিত হয়। স্টেটসম্যান যখন এ নিয়ে রিপোর্ট প্রকাশ করে তখন টুইটারে রাহুলের ওই চিপ্পনিতে সাড়া দিয়েছেন কমপক্ষে ৭৯ হাজার মানুষ। সঙ্গে সঙ্গে চলে এসেছে আরেক সেলিব্রেটির নাম। তিনি ইন্টারনেট দুনিয়াকে কাঁপিয়ে তুলেছেন এক চোখের টিপ্পনিতে। ইন্টারনেটে ঝড় উঠেছে এ নিয়ে। তারপর থেকে মালয়াম এই অভিনেত্রীর দাম হু হু করে বাড়ছে। ফলে রাহুল গান্ধীর চোখের টিপ্পনি দেয়ার পর এ নিয়ে মজা করছেন অনেকে। অনেকে বলছেন, প্রিয়া প্রকাশ ভারিয়ার এবার যথার্থ একজন প্রতিদ্বন্দ্বী পেলেন। রাহুলের টিপ্পনিও ইন্টারনেটে ঝড় তুলেছে। টুইটার ব্যবহারকারীরা রাহুলকে প্রিয়ার সঙ্গে মিলিয়ে দেখছেন। লোকসভায় অপ্রত্যাশিত নাটকীয়তার পর টুইটার ব্যবহারকারীরা যেন কাছা মেরে মাঠে নেমে পড়েছেন। একজন লিখেছেন, রাহুলের ঝাঁপি (মোদিকে জড়িয়ে ধরা) ও চিপ্পনি আমাকে প্রিয়া প্রকাশ ভারিয়ারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।  আরেকজন তো প্রশ্নই করে বসেছেন। তিনি লিখেছেন, কে বেশি সুন্দর চোখের টিপ্পনি দিতে পারে? তিনি কি রাহুল গান্ধী নাকি অভিনেত্রী প্রিয়া? মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV