প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের গণশুনানি শুরু, টেলিভিশনে সম্প্রচার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ইম্পিচমেন্ট তদন্তের গণশুনানি বা পাবলিক হেয়ারিং শুরু হয়েছে গতকাল। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প ব্যক্তিগত স্বার্থে ইউক্রেনের উপর কতটা চাপ সৃষ্টি করেছিলেন এবং সেই আচরণ সংবিধানসম্মত ছিল কিনা, সে বিষয়ে সাক্ষীরা সংসদীয় কমিটির প্রশ্নের জবাব দেন এবং নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। ট্রাম্পের ইম্পিচমেন্ট তদন্তের প্রথম গণশুনানিতে ইউক্রেনে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বিল টেইলর প্রেসিডেন্টের বিরুদ্ধেই তথ্য দিলেন। টেইলর জানালেন, ট্রাম্প সত্যি ইউক্রেনে বাইডেনের কার্যকলাপের তদন্তে প্রবল আগ্রহ দেখিয়েছিলেন। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নে মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছেন বি টেইলর। টেলর বলেন, সে দেশের সরকারকে এ ক্ষেত্রে সহযোগিতার জন্য চাপ দিতে তাঁর প্রশাসন ৩৯ কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক সাহায্য আটকে রেখেছিল। টেলরের মতে, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে রুডি জুলিয়ানি সরাসরি ইউক্রেনকে এমন কড়া বার্তা দিয়েছিলেন। গোটা ঘটনার ফলে রাশিয়ার আগ্রাসী আচরণের মুখে ইউক্রেন অসহায় হয়ে পড়েছে এবং মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি হয়েছে বলেও তিনি মনে করেন। তবে এই অভিযোগ নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রিপোর্টারদের তিনি বলেন, এরকম কোন আলাপ-আলোচনার কথা তিনি মনেই করতে পারছেন না। বিবিসি
ওয়াশিংটনে এই শুনানি শুরু করে ডেমোক্রেট নেতা অ্যাডাম শিফ বলেছেন, যে বাস্তবতা নিয়ে এই শুনানি, গুরুত্ব দিয়ে তার বিরোধিতা করা হয় নি। অন্যদিকে রিপাবলিকান নেতা ডেভিন নানিস বলেছেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিয়ম লঙ্ঘন করে। ট্রাম্প নিজে সেই সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যে কাজের চাপে তিনি টেলিভিশনে শুনানি দেখার সময় পাননি। ট্রাম্প আবার গোটা প্রক্রিয়ার কড়া সমালোচনা করেন।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মূল রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনকে ট্রাম্প চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ আছে। এ জন্য ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করে দেন তিনি। তবে কোনো অন্যায় করার কথা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এই অভিশংসন প্রক্রিয়ায় ক্ষমতা হারাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যদি তিনি প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন এবং সিনেটে অভিযুক্ত হন- তবেই তিনি ক্ষমতা হারাতে পারেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা হলো চতুর্থ অভিশংসনের ঘটনা। টেলিভিশনে সম্প্রচার করা হবে এমন তৃতীয় অভিশংসন এটি। ট্রাম্পকে প্রেসিডেন্ট পথ থেকে সরিয়ে দেয়ার দাবির উপর প্রায় একমাস ধরে আলোচনা হচ্ছে। এতদিন শুনানি হয়েছে গোপনে, প্রকাশ্যে এই প্রথম। কূটনৈতিক বিল টেইলর বলেন, দূতাবাসের এক কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্প ও গর্ডন সন্ডল্যান্ডের ওই ফোনালাপ শুনে ফেলেন। রাষ্টদূত গর্ডন সন্ডল্যান্ড ওই আলাপে প্রেসিডেন্টকে জানান, ইউক্রেন রাজি আছে ট্রাম্পের প্রস্তাবে। অবশ্য ট্রাম্প বলেছেন, গর্ডন সন্ডল্যান্ডকে তিনি তেমন একটা চেনেন না। এদিকে আগামী সপ্তাহে গর্ডন আসবেন গণশুনানিতে সাক্ষ্য দিতে। তখনই জানা যাবে, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সত্য কিনা।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








