Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক সহযোগী মানাফোর্ট আর্থিক অনিয়মে দোষী সাব্যস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: August 22, 2018 | 12:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা দলের সাবেক প্রধান পল মানাফোর্টকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ট্যাক্স জালিয়াতি সংক্রান্ত ৫টি, ব্যাংক জালিয়াতি সংক্রান্ত ২টি ও বিদেশি ব্যাংকের রিপোর্ট দেওয়ার ব্যর্থতার একটিসহ মোট ৮টি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এসব অপরাধের সাজা ঘোষণা করা না হলেও আইন অনুযায়ী তার অন্তত কয়েক বছরের সাজা নিশ্চিত।

চারদিন ট্যাক্স জালিয়াতি ও ব্যাংক জালিয়াতির অভিযোগ বর্ণনার পর মঙ্গলবার মানাফোর্টকে দোষী ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক টিএস এল্লিস। তবে ব্যাংক জালিয়াতি ও ট্যাক্স জালিয়াতির বাকি থাকা অপরাধগুলোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় ‘মিসট্রায়াল’ বা ‘ভুল প্রক্রিয়ায় চলা বিচার’ বলে ঘোষণা করেছেন। নিজ শিবিরে চলা অস্থিরতার মধ্যে ২০১৬ সালের আগস্টে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবির থেকে পদত্যাগ করেছিলেন মানাফোর্ট। এদিকে, ভার্জিনিয়ার আদালতে সাবেক সহযোগী দোষী সাব্যস্ত হওয়ার দিনই পশ্চিম ভার্জিনিয়ায় এক সমাবেশে যোগ দিতে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘এই ঘটনা খুবই দুঃখজনক। তবে, এতে আমি জড়িত না।’ রয়টার্স

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV