প্রেসিডেন্ট ট্রাম্পের ২০২০ সালের পুনঃনির্বাচনী তহবিল ১০ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ১০ কোটিরও বেশি তহবিল তুলেছেন। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চলাকালেই তুলেছেন ১ কোটি ৮০ লাখ ডলার।
সোমবার ট্রাম্পের প্রচারণা শিবির ও ফেডারেল ইলেকশন কমিশন জানায়, ট্রাম্পের পুনঃনির্বাচনী তহবিল ১০ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের ১ মাস পর থেকেই পুনঃনির্বাচনি প্রচারণা শুরু করেন ট্রাম্প। যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পুননির্বাচনের প্রচারণা ও তহবিল সংগ্রহের কাজ শুরু করেছিলেন দায়িত্ব গ্রহণের ৩ বছর পর। ট্রাম্পের প্রচারণা শিবিরের তহবিলের মধ্যে দাতারা সর্বনি¤œ ২০০ ডলার পর্যন্ত সহায়তা করেছেন। এর মধ্যে ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকেই ট্রাম্প সংগ্রহ করেছেন তহবিলের ৯৮ ভাগ। ট্রাম্পের পুত্রবধূ ও প্রচারণা শিবিরের জ্যেষ্ঠ পরামর্শক লরা ট্রাম্প সম্প্রতি এক ভাষণে মধ্যবর্তী নির্বাচনেও ট্রাম্পকে তার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সিএনএন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan