প্রেসিডেন্ট ট্রাম্প জানতেনই না কী ঘটেছিলো ট্রাম্প টাওয়ারে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবীদের সাথে নিজের ছেলেদের বৈঠক সম্পর্কে কিছু জানেন না ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের ওই নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী দলের কাছে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তদন্ত দলের প্রধান রবার্ট মুলারের প্রশ্নের লিখিত জবাবে তিনি বলেন, তার ছেলে বা ব্যক্তিগত আইনজীবীর সাথে রুশদেরবৈঠকের বিষয়ে তাকে জানানোই হয়নি। বিবিসি।
জবাবে ট্রাম্প আরো বলেছেন, মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটেনর মেইল ফাঁসের বিষয়টিও তাকে অবগত করা হয়নি। অবশ্য ট্রাম্পের এসব কথাবার্তা সত্য কিনা, তার আইনজীবীদের ভাষ্যে সেই সংশয়ও সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্টের আইনজীবীরা বলছেন, ট্রাাম্পের বক্তব্য যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও সুযোগ রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে হস্তক্ষেপ করতে রুশ কর্মকর্তাদের সাথে ট্রাম্পের পুত্র, ব্যক্তিগত আইনজীবী ও প্রচারণা কর্মকর্তাদের বৈঠক হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। ট্রাম্প অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি