Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট নির্বাচন বিতর্ক : নিজেকে ফিরে পাবেন ওবামা?

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: October 15, 2012 | 11:57 PM

ডেস্ক প্রথম বিতর্কে প্রতিদ্বন্দ্বী মিট রমনির কাছে ধরাশায়ী হওয়ার পর আজ মঙ্গলবার দ্বিতীয় দফা বিতর্কে প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেকে ফিরে পাবেন কি-না তা-ই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ২১ দিন আগের এ বিতর্কের ফল নির্বাচনে ওবামার জন্য জয়-পরাজয় নির্ধারণী হয়ে উঠতে পারে। এদিকে বিতর্কের দু’দিন আগে রোববার প্রকাশিত বেশ ক’টি জরিপে ওবামাকে রমনির চেয়ে পিছিয়ে পড়তে দেখা গেছে। খবর : এএফপি, রয়টার্স ও ডন নিউজ। গত ৩ অক্টোবর কলোরাডোর ডেনভারে প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা ও মিট রমনি। কিন্তু কেন তিনি দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে যাওয়ার যোগ্যতা রাখেন সে বিষয়টি বিতর্কে স্পষ্ট করে বলতে ব্যর্থ হয়েছেন ওবামা, যা তার সমর্থকদের হতাশ করেছে। বলা হচ্ছে, ১৯৬০ সালে টেলিভিশনে প্রেসিডেনসিয়াল বিতর্ক সম্প্রচার শুরুর পর থেকে অন্যতম হতাশাজনক একটি পর্ব ছিল ৩ অক্টোবরের বিতর্কে ওবামার উপস্থাপনা। ওই বিতর্কে ওবামা তার প্রেসিডেন্টসুলভ গাম্ভীর্য ধরে রেখেছিলেন। ফলে তিনি মিট রমনির মতো আক্রমণাত্মক হতে পারেননি। কিন্তু আজকের বিতর্কে কিছুটা আগ্রাসী হতে তার ওপর ব্যাপক চাপ রয়েছে সমর্থকদের। তারা চান না প্রথমটির মতো নিষ্পৃহ ও গা ছাড়া থেকে ওবামা তার সম্ভাব্য ভোটারদের বিরাগভাজন হন। ইন্ডিয়ানার সেইন্ট মেরিস কলেজের কমিউনিকেশন স্টাডিজের অধ্যাপক মাইকেল ক্র্যামার বলেন, ‘যারা তাকে প্রশ্ন করছে তিনি সেই জনতার সঙ্গেই কথা বলছেন, এটা ওবামাকে নিশ্চিত করতে হবে। তাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। তার কণ্ঠস্বর আরও বলিষ্ঠ হওয়া দরকার।’ তবে তাকে খুব বেশি আগ্রাসী হওয়া যাবে না বলে সতর্ক করেন ক্র্যামার। রিপাবলিকানরাও মনে করছে প্রথম বিতর্কের ক্ষতি পুষিয়ে নিতে ওবামা আক্রমণাত্মক হয়ে উঠবেন। ওবামার এ ধরনের ভুলের জন্যই অপেক্ষা করছে তারা। প্রেসিডেন্ট ওবামার ঘনিষ্ঠ সহযোগীরা ব্যক্তিগত পর্যায়ে এমনও বলেছেন, ডেনভারের বিতর্কের প্রথম ১০ কি ১২ মিনিটেই তারা ওবামার অবস্থা বুঝে ফেলেছিলেন। কিন্তু তারা এখন আশাবাদী ওবামা নিজেকে ফিরে পাবেন। নিজের উপস্থাপনায় ওবামা খুব হতাশ হয়েছেন বলেও জানান তার উপদেষ্টা রবার্ট গিবস। আরও উদ্যমী হতে হবে বলেও বুঝতে পেরেছেন ওবামা। ওবামার জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে প্রথম বিতর্কের দশ দিন পর প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। রোববার সাতটি শীর্ষ জরিপ বিশ্লেষণ করে রিয়াল ক্লিয়ার পলিটিকস জানায়, মিট রমনির জনপ্রিয়তার গড় ৪৭ দশমিক ৩ এবং ওবামার ৪৫ দশমিক ৯। এর মধ্যে তিনটি_ পিউ রিসার্চ, ফক্স নিউজ ও ওয়াশিংটন টাইমস/জেজেডের জরিপে ওবামার জনপ্রিয়তা দেখা গেছে মাত্র ৪৫ শতাংশ। চলতি বছরের প্রথম দিকে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে এটি তার সর্বনিম্ন জনপ্রিয়তা। এদিকে গ্যালপের জরিপে রমনির প্রতি ৪৯ শতাংশ এবং ওবামার প্রতি ৪৭ শতাংশ ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন ভোটারদের (লাইকলি ভোটার) সমর্থন দেখা গেছে। তবে নিবন্ধিত ভোটারদের মধ্যে ওবামার গ্রহণযোগ্যতা ৪৯ শতাংশ এবং রমনির ৪৬ শতাংশ।সমকাল
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV