ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত মাহবুবুর রহমানের নামাজে জানাজা হাজারেরও অধিক লোকের অংশগ্রহন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বৃহত্তর ফিলাডেলফিয়ার আপারডার্বী মসজিদ আল মদিনার ঈদ জামাত মাঠে দুর্বৃত্তের গুলিতে নিহত মরহুম মাহবুবুর রহমানের নামাজে জানাজা গত ৩১ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। হাজারেরও অধিক লোকের অংশগ্রহনের মাধ্যমে মরহুমের নামাজের জানাজার ইমামতি করেন ফিলাডেলফিয়া
জামিয়া মসজিদের প্রাক্তন ঈমাম আবু হাতেম মোহাম্মদ মহসীন। মরহুমের জানাজায় অংশগ্রহন করার জন্য বহু দুর দূরন্ত থেকে যেমন পেনসিলভেনিয়ার প্রায় সবগুলি সিটি, নিউজার্সি, নিউইয়র্ক, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন থেকে মানুষ ছুটে আসেন। দেশী বিদেশী সবার অংশগ্রহনের মাধ্যমে জানাযার পর আশ্রুশিক্ত নয়নে পাশ্বের কবর স্হানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে মরহুমের ২ ছেলে আতিক ও আবির কান্নায় ভেঙ্গে পরেন এবং তাদের বাবার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর মরহুম মাহবুবুর রহমান (৬৫)কে আপারডার্বীর মসজিদ আল মদিনার পার্কিং লটে দূর্বৃত্তরা গুলি করে হত্যা করে। মাহবুবুর রহমান হত্যার পূর্বে গত কয়েক বছরে একইভাবে আরো তিনজন মোয়াজ্জেম হোসেন সাঁজু, আরিফুল হক জেমস এবং আসিফ রহমানকে গুলি করে হত্যা করা হয়। মরহুম মাহবুবুর রহমানের জানাজা নামাজের পূর্বে মসজিদ আল মদিনার সভাপতি জিয়াউর রহমান জানান যে, মসজিদ কর্তৃপক্ষ পেনসিলভেনিয়ায় বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহনের মাধ্যমে আগামী ৩রা নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর পরই এক প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং উক্ত সমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহন করার জন্য তারা বিনীত অনুরোধ জানান।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan