Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান অ্যাট লার্জ ড. নিনার শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: January 4, 2024 | 9:43 PM

আরিফ ইসলাম : যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটি। যুক্তরাষ্ট্রের প্রথম কংগ্রেস অধিবেশন এবং প্রথম রাজধানী হওয়ার গৌরব রয়েছে ফিলাডেলফিয়া সিটির। এ সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম একজন নারী মুসলমান কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন ড. নিনা আহমেদ। মন্গলবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন তিনি। গত ৭ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ড. নিনা আহমেদ।
ফিলাডেলফিয়া সিটিতে প্রায় ১৫ লাখের কিছু বেশী লোক বাস করেন। এর মধ্য প্রায় ২ লাখের কাছাকাছি মুসলমান লোক বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম নারী জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী ডঃ নিনা আহমেদ নির্বাচিত হন।
ফিলাডেলফিয়া সিটির মেয়রসহ কাউন্সিলের অনেক সদস্যই নারী। ফিলাডেলফিয়া সিটির ৩৪১ বছরের ইতিহাসে শেরেল পার্কার ফিলাডেলফিয়ার ১০০ তম মেয়র হিসাবে শপথ নিয়েছেন। তিনি শহরের ইতিহাসে প্রথম মহিলা এবং প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা মেয়র।
ডঃ নিনা আহমেদের শপথগ্রহণের মাধ্যমে ফিলাডেলফিয়া সিটি হলে বাংলাদেশিদের জন্য নতুন ইতিহাস রচিত হলো। ১৬৮২ সালে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল প্রতিষ্ঠার পর ৩৪১ বছরের ইতিহাসে ডঃ নিনা আহমেদই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি সরাসরি ভোটে কাউন্সিল অ্যাট লার্জ হলেন। ২ জানুয়ারি মঙ্গলবার থেকে তার কার্যকাল শুরু হয়েছে।
শপথগ্রহণের সময় নিনা আহমেদের স্বামী আহসান নাসরতুল্লাহ, দুই মেয়ে, বাংলাদেশী কমিউনুটির প্রতিনিধি এবং তার ক্যাম্পেইন অফিসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শপথগ্রহণের সময় নিনা আহমেদ যে পবিত্র কোরান ছুঁয়ে শপথ নেন সেটি মায়ের দেয়া বলে জানিয়েছেন। পবিত্র কোরান বাসা থেকেই সঙ্গে করে নিয়ে আসেন ডঃ নিনা আহমেদ। শপথের সময় তার মেয়েরা পবিত্র কোরান শরীফ হাতে রাখেন। শপথ গ্রহণের পর সিটি হলের সংশ্লিষ্ট কর্মকর্তারা সিটি কাউন্সিল অধিবেশনে নিনা আহমেদের জন্য নির্ধারিত আসন দেখিয়ে দেন। এর আগে প্রয়োজনীয় নথিপত্রে তিনি স্বাক্ষর করেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV