Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ফিলাডেলফিয়ায় কম্পিউটারের গেম মুছে ফেলায় মাকে নৃশংসভাবে হত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: February 20, 2011 | 2:18 AM

 বাংলা প্রেস(ফিলাডেলফিয়া): পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ১৬ বছরের বালক হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তার মাকে। কম্পিউটার থেকে গেম ডিলিট করায় ক্ষিপ্ত হয়ে ঐ বালক মাকে খুন করে।এ নৃশংস ঘটনাটি ঘটেছে সাউথ ফিলাডেলফিয়ায়। হত্যাকারী বালক কেন্ডাল অ্যান্ডারসন আদালতে এ হত্যার কথা স্বীকার করেছে।

 

 

পুলিশের এক সূত্র থেকে জানা যায়, কম্পিউটার থেকে পছন্দের গেম ডিলিট করায় ১৬ বছরের বালক কেন্ডাল অ্যান্ডারসন তার মায়ের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ঘুমন্ত অবস্থায় মা রাশিদাকে পেরেক টেনে তোলার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। ২০ বার আঘাত করার পরেও মারা না যাওয়ায় সে তার মাকে টেনে নিয়ে যায় কিচেনে। সেখানে ওভেনে ঢুকিয়ে পোড়ানোর চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে সে চেয়ারের পায়া দিয়ে তার মাথায় আঘাত করে মারাত্মক ভাবে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত হলে মৃতদেহ বাড়ির পিছনে আবর্জনা দিয়ে ঢেকে রাখে। পুলিশ আবর্জনার স্তূপ থেকে তার মায়ের লাশ উদ্ধার করে নিয়ে যায়। আদালতে হাজির হয়ে কেন্ডাল অ্যান্ডারসন তার দোষ স্বীকার করেছে। তবে এখন সে খুবই অনুতপ্ত। দোষ স্বীকারের পরে সে বলে, আমি সত্যিই মাকে মিস করছি। একমাত্র সেই আমার যত্ন করত। পুলিশকে দেয়া বিবৃতিতে এ বালক বলে যে, সে প্রথমে সিদ্ধান্ত স্থির করতে পারছিল না যে মাকে তার হত্যা করা ঠিক হবে কি না। প্রায় ৩ ঘণ্টা দ্বিধা দ্বন্দ্বে কাটানোর পরে সে তার মাকে হত্যা করে। 

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV