ফিলাডেলফিয়ায় দুর্বৃত্বের হাতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল হক জেমসের জানাজা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফিলাডেলফিয়ায় দুর্বৃত্বের হাতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল হক জেমসের জানাজা অনুষ্টিত হয়েছে। ১৩ মে শুক্রবার ফিলাডেলফিয়ার আপার ডারবির আল মদিনা মসজিদে জেমসের জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় হাজারেরও অধিক মানুষ জানাজায় অংশগ্রহন করেন। বৃহত্তর ফিলাডেলফিয়ার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সর্বমোট ২৭টি সংগঠনের কমকর্তা, ফিলাডেলফিয়ায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ, মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপার ডারবি টাউনশীপের কাউন্সিলম্যান, মিলর্বন বরোর মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান, ফিলাডেলফিয়া ও আপারডারবি থেকে নির্বাচিত ৩২ জন কমিউনিটি কমিটি মেম্বার এবং আগামী ১৬ মে নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীসহ সাধারন মানুষ জানাজায় অংশগ্রহন করেন। জানাজার পর জেমসকে দাফন করা হয় আপারডারবি মসজিদের পাশে ফ্রেন্ডস কবরস্হানে।
বাংলাদেশী আরিফুল হক জেমস (৩১) গত ৮মে দুর্বৃত্তেদের আঘাতে মর্মান্তিকভাবে নিহত হন। স্থানীয় সংগঠন বিটিএসপির সভাপতি তোজাম্মেল হক তোজার বড় ছেলে জেমসকে ফিলাডেলফিয়া পুলিশ গুরুতর আহত অবস্থায় টেম্পল হাসপাতালে ভর্তি করে। ৮ মে জেমসের পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রচুর রক্তক্ষরণ ছাড়াও মাথায় এবং বুকে গুরুতর আঘাতের কারণে জেমসকে বাঁচানো সম্ভব হয়নি।
ফিলাডেলফিয়া শহরের আপার ডারবির বাসিন্দা জেমসের বাবার বাড়ি জয়পুরহাটের ভাতকুড়ি গ্রামে। জেমস তার বাবার পরিবারকে সহযোগিতা করার জন্য দীর্ঘদিন ধরে তার বাবার গ্যারেজে কাজ করে আসছিলেন।
জানাজায় অংশগ্রহনকারীরা এই জঘন্য হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবী জানান। উপস্হিত সকলেই ফিলাডেলফিয়ার আইন শৃঙ্খলার অবনতির জন্য উদ্বেগ প্রকাশ করেন।
জানাজা এবং দাফনের পর জেমসের পিতা তোজ্জাম্মেল হক তোজা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থা প্রাথমিক তদন্তে হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করছে। ঘাতকদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জেমসের বাবা তোজাম্মেল হক তোজা তাঁর এ দুঃসময়ে যারা পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল