ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ
ইউএসএনিউজঅনলাইন.কম : পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ পদে বিজয়ী হয়েছেন ড. নীনা আহমেদ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ২৭ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ পদে বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদসহ ৫ জন বিজয়ী হন।
এসব আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী না থাকায় আনুষ্ঠানিক রেজাল্টের জন্যে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের দিনের অপেক্ষায় থাকতে হবে। সিটি মেয়রের মতোই পুরো সিটির ভোটে কাউন্সিল অ্যাট লার্জ পদপ্রার্থীগণকে বিজয়ী হতে হয়। মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারি থাকেন তারা এবং সিদ্ধান্ত গ্রহণে মেয়রকে সার্বক্ষণিক পরামর্শ/সহযোগিতা দিতে হয়। ড. নীনা আহমেদের বিজয়ে ফিলাডেলফিয়া কম্যুনিটিতে উল্লাস চলছে। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সকলে।
উল্লেখ্য, ড. নীনা আহমেদ এর আগে এই সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারীতে কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী অপর ৪ জন হলেন ইসাইয়া টমাস, ক্যাথারিন গিলমোর রিচার্ডসন, রু ল্যান্ডো এবং জিম হ্যারিটি। একইদিন অনুষ্ঠিত সিলবোর্ন সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক প্রাইমারীতে দুই বাংলাদেশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর একজন নূরুল হাসানের এটি হবে তৃতীয় মেয়াদের বিজয়। আর সালাহউদ্দিন মিয়া এবারই প্রথম প্রার্থী হয়েছিলেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








