ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধ ও সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দাবীতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র মাখার উদ্যোগে গত ২৩ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে ফিলিস্তানের ওপর ইসরাইলের পৈশাসিক হামলা বন্ধ এবং দৈনিক প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবীতে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুব সম্পাদক শফিউল আলম, দপ্তর আকতার কবির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, মহিলা পার্টির সাধারণ শাহানাজ বেগম, মীর জাকির।
বক্তারা বলেন, ইসরাইল দীর্ঘ দিন যাবৎ ফিলিস্তানে বসতি স্থাপন করে নিরীহ ফিলিস্তানী নারী ও শিশুদের জিনের বসতি থেকে উচ্ছেদ করে নির্বাচারে হত্যা করে আসছে। অথচ আজ থেকে প্রায় ৯২ বৎসর আগে উদ্বাস্তু হিসেবে ফিলিস্তানের নিজস্ব মাতৃভূমিতে আশ্রয় নিয়েছিল তারা। তারাই আজ মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তানের দখল করার উদ্দেশ্যে নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে।
তারা বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে তার কাজে বাঁধা দিয়ে সরকারে দূর্নীতিবাজ আমলা ব্রিটিশ আমলের আইন চালু করে সাংবাদিক সমাজ ধ্বংস করার জন্য এই মামলা করে। সরকারের দুর্নীতিবাজ আমলারা ৬ ঘন্টা সচিবালয়ে আটক করে তাকে শারিরীকভাবে নির্যাতন করে। এই সরকার আজ দুর্নীতির রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে। সভায় অতিসত্ত্বর সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








