Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক’র নতুন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক হুসেন আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: January 4, 2023 | 6:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি করা হয়েছে মাহবুব আলমকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় হুসেন আহমেদকে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে গত ১ জানুয়ারী রোববার সংগঠনের সাধারণ সভায় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিদায়ী কমিটির সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েসের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ শামিম মিয়া।
সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন আবদুর রউফ মছরু, আবদুল হাসিম হাসনু, মাহবুব আলম, লোকমান হোসেন লুকু, হুসেন আহমেদ, নানু মিয়া, সামাদ মিয়া জাকের, বুরহান উদ্দিন, মুহাম্মদ শাহ মামুন, মো. ইস্কান্দার আলী লিমু, আবুল কালাম আজাদ সাবু, মাহমুদুর রহমান,আব্দুল সাঈদ, মো. ফখরুল ইসলাম, মো. শামীম, মুহাম্মদ হোসেন রিপন, এ হাই খান মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে তাদের গতিশীল নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুসেন আহমেদ বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বিদায়ী সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী এবং বিদায়ী সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস তাদের দায়িত্বপালনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নবনির্বাচিত সভাপতি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ