Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন আগামী ২৯-৩১আগস্ট লস এঞ্জেলেসে

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: May 19, 2014 | 4:23 PM

LA   Fobana Press Confa Bapsনাশরাত আর্শিয়ানা চৌধুরী : ফোবানার সকল গ্রুপের বিভেদ দূর করার জন্য উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি। তারা চাইছে যে ফোবানার সকল বিভেদ দূর করে এক সঙ্গে কাজ করতে। এই জন্য ফোবানার বিরোধী একটি গ্রুপ মূল গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে। বাকিদেরও আনার চেষ্টা চলছে। এই তথ্য জানিয়েছেন ফোবানা সম্মেলন ২০১৪ এর আহ্বায়ক ড. জয়নুল আবেদীন। ইউনিটি ইজ স্ট্রেনথ ইন্ট্রিগেশন ইজ প্রোগ্রেস এই শ্লোগান নিয়ে শুরু হবে এবারের সম্মেলন। এবারের সম্মেলন হবে ২৯-৩১ আগষ্ট পর্যন্ত। এই সম্মেলনে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ২৮ তম। ১৯৮৭ সালে এটা শুরু হয়েছিল। বাংলাদেশ এসোসিয়েশন অব কালিফোর্নিয়া আয়োজন করছে। লস এঞ্জেলাস এ এই সম্মেলন হলেও উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠনকে অংশ নেয়ানোর জন্য নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডা, আল্টান্টা, মায়ামী, হাওয়াই, ক্যালেফোর্নিয়াসহ বিভিন্ন সিটি থেকে ফোবানার বিভিন্ন নেতারা যোগ দেন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে।

সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান মোশাররফ হোসেইন, ভাইস চেয়ারম্যান ডিউক খান, ড. নুরান নবী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, আগামী বছর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানার আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, মীর চৌধুরী, এটর্নী আলমগীর, মকবুল এম আলী, কুদরতই খোদা, বাবুল হাই, মোহাম্মদ কবির, শামসুল ইসলাম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফোবানার প্রেসিডেন্ট মোশাররফ হোসেন দাবি করেন, আমরা এই সম্মেলন সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আমরা চাই সবাই এই সম্মেলনে যোগ দিক। আমরা যদি বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আরো ভাল হবে। ইন্টার ইউনিফিকেশন কমিটি কাজ করছে। দ্ইু তিন বছর আগেও বিভক্তিটা অনেক বেশি ছিল। ওই বিভক্তির ৭০ শতাংশ আমাদের দিকে এসেছে। আর বাকি ৩০ শতাংশ রয়েছে বাইরে। তাদেরকে আনার জন্য কাজ করা হচ্ছে। তারা হলে সুবিধা হবে।
এছাড়াও এটা বলে রাখা প্রয়োজন যে, আমরা গত বছর আমাদের ট্রেড মার্ক রেজিষ্ট্রেশন করেছি। এটা এখন আর কেউ ব্যবহার করতে পারবে না। সেটা ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া যাবে। আগামী দশ বছরের জন্য এটা আমরাই একমাত্র ব্যবহার করবো। এখন যে আরো একটি আছে তারা ফোবানার নাম ব্যবহার করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে। তবে আমরা এই আইনী ব্যবস্থা নিতে গেলে ৩৫-৪০ হাজার ডলার লাগবে। এই ডলার খরচ করার মতো উপায় নেই। কারণ একটি সংগঠনের এত টাকা খরচ করা ঠিক হবে না বলে আমরা আইনী ঝামেলায় যাচ্ছি না।
ফোবানার আরেক নেতা ড. নুরান নবী বলেন, ফোবানার মধ্যে যে বিভেদ হয়েছিল সেটা কোন রাজনৈতিক কারণে নয়। বরং এটা হয়েছিল কারো কারো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি ও ইমেজ সংকটের কারণেই।
জয়নুল আবেদীন বলেন, অনেক সময় রাজনৈতিক নেতারা এখানে আসলে রাজনৈতিক কথা বললে এগুলো নিয়ে সমস্যা হয়। কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নিয়ম হলো প্রধানমন্ত্রী, মন্ত্রীরা অন্ষ্ঠুানে আসতে পারবেন। তারা রাজনৈতিক নেতা হিসাবে নয় আসেন দেশের মন্ত্রী হিসাবে। সেটাতে কোন বাঁধা নেই। তবে ফোবানা সম্মেলনে মারামারি ও হাতাহতি হওয়ার ঘটনা ও তা নিরসনের জন্য পুলিশ ডাকার ঘটনাও অতীতে ঘটেছে। এই ব্যাপারে জানান, এগুলো খুবই দু:খজনক ঘটনা। তবে তা যেন আর কখনো না হয় সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। কারণ ফোবানা সম্মেলন সবার জন্য ফ্রি। এখানে সকল মতের, সকল ধর্মের যে কোন মানুষ যোগ দিতে পারে। এটাকে রাজনৈতিক কোন লেবেল লাগানো হবে না।
ফোবানা সম্মেলনে বিজ্ঞাপনের বিল অনেকেই পাননি এমন অভিযোগ করা হয় সাংবাদিকদের তরফ থেকে। এই ব্যাপারে ড. জয়নুল আবেদীন বলেন, কেউ যদি চুক্তি করে বিজ্ঞাপন প্রকাশ করেন তাহলে তিনি অবশ্যই টাকা পাবেন কিন্তু কেউ যদি চুক্তি ছাড়া মুখের কথায় বিজ্ঞাপন ছাপেন তাহলে টাকা দেয়া সম্ভব হবে না।
ফোবানার অর্থ সংকট আছে কিনা এই ব্যাপারে কনভেনর জয়নুল আবেদীন বলেন, ফোবানাকে প্রতিবছর আয়কর দিতে হয়। এই জন্য নির্ধারিত ফরমও পূরণ করতে হয়। আর সেটা করেই আমি এতদূর এসেছি। তাই বলা যায় আমাদের হিসাব স্বচ্ছ। কিন্তু আমরা এই হিসাব গোপনীয় বলে তা প্রকাশ করছি না। তবে আমাদের অর্থ সংকট রয়েছে বলে মামলা করছি না অন্য গ্র“পের বিরুদ্ধে এটা ঠিক না। অর্থ রয়েছে।
ফোবানাতে দীর্ঘদিন ধরে প্রবীণরা নেতৃত্ব দখল করে রেখেছে নতুন প্রজন্ম আসছে না এই ব্যাপারে জয়নুল আবেদীন বলেন, নতুন প্রজন্ম সম্পৃক্ত হচ্ছে না এমন নয়। বরং তারা ব্যস্ত। তারা সম্প্রতিও এর সঙ্গে যুক্তও হয়েছে। লিটল বাংলাদেশ ইয়থ কংগ্রেসতো ইয়ং জেনারেশনই তা চলাচ্ছে।
ফোবানা সম্মেলনের আয়োজকদের তরফ থেকে জানানো হয় যে, এবারে সম্মেলনে অনেক ধরনের বৈচিত্র থাকবে। সেখানে রবীন্দ্র নাইট, নজরুল নাইট হবে। চট্টগ্রাম, উত্তর বঙ্গ, সহ বিভিন্ন নাইট হবে। উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসকরা আসবেন। তারা বক্তব্য রাখবেন। ফোবানা নন প্রফিট্যাবল অর্গানাইজেশন। বাংলাদেশের দরিদ্র মানুষের সহায়তার জন্য বেশ কয়েকটি এনজিওর সঙ্গে কাজ করছে। আগামীতে এগুলো আরো বাড়বে। আগামী ২০১৫ সালে ফোবানা সম্মেলন হবে নিউইয়র্কে। এই জন্য কনভেনরও নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে আগামী বছরের স্বাগতিক ফোবানা সম্মেলনে কনভেনর বেদারুল ইসলাম নিউইয়র্ক ফোবানাতে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি নিউইয়র্ক ফোবানা কমিটির অন্যতম কর্মকর্তা আব্দুল কাদির চৌধুরী শাহীন, সন্দ্বীপ এসোসিয়েশন সাবেক সভাপতি নুরুল আমীন, জাকারিয়া চৌধুরী ও শারমীন রেজা ইভাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

“লাইভ২ওয়েব” টিভির কমিউনিটি আড্ডায়

ফোবানা নেতৃবৃন্দLive2web   Baps নিউইয়র্ক : গত ১৮ ই মে “লাইভ২ওয়েব”

টিভির নিউ ইয়র্ক ষ্টুডিও এর কমিউনিটি আড্ডায় এ

বছর লসএঞ্জেলস এ অনুষ্টিতব্য ২৮ তম ফোবানা

সম্মেলনের হোস্ট কমিটির আহব্বায়ক ডক্টর

জায়নুল আবেদিন ও ফোবানার  ২০১৩ এর প্রাক্তন

কনভেনর ও বর্তমান ফোবানা একজুকুটিভ কমিটি

এর ভাইস চেয়ারম্যান ডিউক খান যোগ

দেন| কমিউনিটি আড্ডার উপস্থাপক দেওয়ান

বজলুর সঙ্গে তারা আগামী সেপ্টেম্বর এ লেবার ডে

উইকএন্ড এ অনুষ্ঠিতব্য ২৯ তম ফোবানা সম্মেলন

কে সুন্দর ও সার্থক করে তুলার জন্য যে

সকল পদক্ষেপ গ্রহণ করেন তার বিস্তারিত বিষয়

নিয়ে আলোচা করেন| 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV