Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুকের দেড় কোটি গ্রাহকের তথ্য চুরি, ক্ষতিগ্রস্ত ৩ কোটি অ্যাকাউন্ট : চুরির তথ্য জানতে ‘সিকিউরিটি নোটিশ পেজ’ চালু ফেসবুকের

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 14, 2018 | 9:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকের দেড় কোটি গ্রাহকের তথ্য চুরি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কোটি অ্যাকাউন্ট। গত এক মাসে মোট ৩ কোটি অ্যাকাউন্টের তথ্য ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কোম্পানিটি জানায়, এইসব অ্যাকাউন্টের প্রায় অর্ধেকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এইসব তথ্যের মধ্যে রয়েছে নাম, বৈবাহিক অবস্থা, ধর্ম, জন্মতারিখ, কর্মক্ষেত্র, সার্চ তালিকা, বর্তমান লোকেশন। এর আগে প্রাথমিকভাবে ৫ কোটি গ্রাহকের তথ্য চুরি কথা জানিয়েছিলো ফেসবুক।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিষয়ক ভাইস- প্রেসিডেন্ট গে রোজেন জানান, ‘হ্যাককৃত অ্যাকাউন্টের মধ্যে অর্ধেকের নাম ও নাম্বার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ১ কোটি ৪০ লাখ ব্যবহারকারীর তথ্য বিকৃত করা হয়েছে।’ তিনি আরো জানান, হ্যাকাররা ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত কোন ক্রেডিট কার্ডের তথ্যে প্রবেশ করতে পারে নি। চুরি হওয়া তথ্যগুলো ডার্ক ওয়েবে চলে গিয়েছে কি না সেই তথ্যও পাওয়া যায় নি। এছাড়া হ্যাকাররা মেসেঞ্জার, ইনস্ট্রাগ্রাম, হোয়াটস অ্যাপেরমত কোন থার্ড পার্টি অ্যাপে প্রবেশ করতে পেরেছে কি না তার প্রমাণও পায় নি ফেসবুক।ফেসবুক জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই কি পরিমাণ তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা সম্পর্কে ব্যবহারকারীদের ই-মেইল, বার্তা ও ফোনকলের মাধ্যমে সতর্ক করে দেবে তারা। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের কোন ক্ষতিপূরণ দিবে কি না এই সম্পর্কে তারা জানায়, ‘এই পরিস্থিতিতে নয়।’ তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ইউরোপিয় ইউনিয়নের কোন ব্যবহারকারী থাকলে ইইউর তথ্য সুরক্ষা নীতি অনুযায়ী শাস্তি পেতে হবে ফেসবুককে। ইতোমধ্যেই ব্যবহারকারীদের জন্য তাদের কোন তথ্য চুরি হয়েছে কি না তা জানতে ‘সিকিউরিটি নোটিশ পেজ’ চালু করেছে ফেসবুক। গার্ডিয়ান

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV