Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ফেসবুকের নিরাপত্তা ত্রুটি বের করতে হ্যাকিং!

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: August 20, 2013 | 2:45 AM

ফেইসবুকফেইসবুকসামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নিরাপত্তা ত্রুটির বিষয়টি এবার প্রমাণসহ দেখিয়ে দিলেন ফিলিস্তিনের প্রযুক্তি বিশেষজ্ঞ খলিল শেরাত। এ কাজটি করতে গিয়ে তিনি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ফেসবুক পেজটি হ্যাক করে সেখানে মন্তব্য পোস্ট করেছেন! ফেসবুকের নিয়ম অনুযায়ী, কারও বন্ধু না হয়ে থাকলে তাঁর ফেসবুক ওয়ালে কিছু লেখা যায় না। আর এ নিয়মটিকেই ভেঙে নিজের দক্ষতার মাধ্যমে খলিল শেরাত দেখিয়ে দিয়েছেন যে এটিও সম্ভব। এ কাজটি আরেকবার ফেসবুকের নিরাপত্তা ত্রুটির বিষয়কে সামনে নিয়ে এল। এর আগে ফেসবুকের এমন ত্রুটির বিষয়টি একাধিকবার ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন খলিল শেরাত। তাই এই ত্রুটির বিষয়টি প্রমাণ করতে সরাসরি মার্ক জাকারবার্গের পেজ হ্যাক করে সেখানে একটি পোস্টও দিয়েছেন শেরাত। তিনি জানান, এ সমস্যাটি অনেক দিন ধরেই ফেসবুকে রয়েছে। আমি বিষয়টি একাধিকবার বার্তা পাঠিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তাই এ ত্রুটি দেখাতেই সবশেষে মার্ক জাকারবার্গের পেজটি হ্যাক করে প্রমাণ করেছি। অভিযোগের এ বিষয়ে ফেসবুক এর আগে জানিয়েছিল, এটি ফেসবুকের কোনো সফটওয়্যারজনিত সমস্যা বা বাগ নয়। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই।
এ কাজটি করার পর ফেসবুকের সেরা প্রকৌশলীরা শেরাতের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন। তবে দৃষ্টি আকর্ষণের এ পদ্ধতি পছন্দ না হওয়ায় শেরাতের ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নিরাপত্তা ত্রুটি বের করতে পারলে পুরস্কৃত করে ফেসবুক কর্তৃপক্ষ। তবে শেরাতের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটল। এর ব্যাখ্যা হিসেবে ফেসবুক জানায়, শেরাত যে পদ্ধতিতে কাজটি করেছেন, তা ফেসবুকের নীতিমালা অনুযায়ী হয়নি। তাই তাঁর অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তবে ফেসবুকের আর কী কী নিরাপত্তা ত্রুটি আছে, সেগুলো বের করার সুযোগ দেওয়া হয়েছে শেরাতকে। —ম্যাশএবল অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV