Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: July 12, 2018 | 8:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী। তিনি ধনকুবের ওয়ারেন বাফেটের স্থলাভিষিক্ত হলেন। এতদিন বাফেটই তৃতীয় ধনী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। খবর সিএনএনের

ব্লুমবার্গ এর তথ্যমতে, শুক্রবার জাকারবার্গের সম্পদের পরিমাণ ৮১ দশমিক ৬ বিলিয়ন বেড়ে যাওয়ার ফলে অবস্থানের বদল হয়। ‘ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্স’ এ দেখা যায়, বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী বাফেটের চেয়ে জাকারবার্গের সম্পদ ৩৭ কোটি ৩০ লাখ ডলার বেশি। কারণ ফেসবুকের শেয়ার ২ দশমিক ৪ ভাগ বেড়েছে। চলতি বছরে বেড়েছে ১৫ ভাগ।

এই প্রথম বিশ্বের প্রথম তিনজন ধনী প্রযুক্তি খাত আসলেন। আমাজন ডটকমের প্রধান জেফ বেজোসের সম্পদ ১৪১ বিলিয়ন ডলারের সমপরিমাণ। এর আগে আছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

চলতি বছর মার্কেটের অবস্থা ভাল না হলেও প্রযুক্তি খাত উন্নতি লাভ করেছে। নেটফ্লিক্স এর শেয়ার দ্বিগুণ হয়েছে। আমাজনের শেয়ার বেড়েছে ৪৬ ভাগ, অ্যাপলের ১১ এবং গুগলের ৯ ভাগ বেড়েছে। বিনিয়োগের কৌশল নিয়ে কাজ করা সিএফআরএ রিসার্চের কৌসুলি লিন্ডসে বেল গত মাসেই আশা প্রকাশ করেছিলেন যে, প্রযুক্তি খাত আগামী বছর মার্কেটকে প্রভাবিত করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ