Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

ফেসবুকের ব্র্যান্ড লোগোতে পরিবর্তন আনা হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: November 8, 2019 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্র্যান্ড লোগোতে পরিবর্তন আনা হয়েছে। গত ৪ নভেম্বর সোমবার ফেসবুক প্যারেন্ট কোম্পানি হিশাসাবে নিজেদের এ নতুন লোগো প্রকাশ করেছে। তবে প্যারেন্ট কোম্পানির এ লোগো ফেসবুক অ্যাপের লোগো থেকে আলাদা।

ফেসবুকের নতুন লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে লেখা রয়েছে। তবে জিআইএফ ছবিতে কোম্পানির বিভিন্ন সংস্থার জন্য আলাদা রঙ ব্যবহার করা হয়েছে।

নতুন লোগোটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। লোগোটির জিআইএফ ফরম্যাটে ব্যবহৃত রঙের মধ্যে নীল রঙ দিয়ে ফেসবুক, সবুজ রঙ দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙের মাধ্যমে ইনস্টাগ্রামকে বোঝানো হয়েছে।

নতুন এ লোগোটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে। এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্লগ পোস্টে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বলা হয়, একটি অ্যাপ হিসেবে যাত্রা শুরু হয়েছিল ফেসবুকের। ১৫ বছর পরে ফেসবুকের পণ্য ও সেবার সংখ্যা বেড়েছে। বিভিন্ন ব্যবসা সৃষ্টি হওয়ায় এখন ফেসবুকের পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতেই ব্র্যান্ড লোগোতে পরিবর্তন আনা হয়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV