ফেসবুকের মূল্য হবে ২৩৪ বিলিয়ন ডলার
ইউএসএ নিউজ ডেস্ক: ২০১৫ সালে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের মূল্য দাঁড়াবে ২৩৪ বিলিয়ন ডলারে। প্রাইভেট কোম্পানিগুলোর মূল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওয়েববুশের বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে। বর্তমানে ফেসবুকের মূল্য ৮৫ বিলিয়ন ডলার। ওয়েববুশের বিশ্লেষক লর্ড কারনার গত সপ্তাহে এক রিপোর্টে জানান, ফেসবুকের বাজারমূল্য ২০১৫ সালে ২৩৪ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কারনার ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০১৫ সালে ফেসবুকের বাজারমূল্য হবে ১০০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে তিনি ভাবছেন, ওয়েবসাইটটির প্রান্তিক আয় আরও ভালো, যা প্রায় ৫০ শতাংশ। এর ফলে বিশ্ব বিজ্ঞাপন বাজারে এটি আরও ভালো আয় করবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








