ফেসবুকের সংবাদ সেবা চালু
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এবার চালু করেছে সংবাদসেবা। সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য বিশেষ এ সেবা। সম্প্রতি ‘ফেসবুক নিউজওয়্যার’ নামের এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন সেবা দিতে নিউজ করপোরেশনের মালিকানাধীন স্টোরিফুলের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফেসবুক। সংস্থাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাইমলাইন থেকে ছবিসহ সংবাদ সংগ্রহ করে সেসব সংবাদ পরিবেশন করবে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সংবাদের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিদিন ফেসবুকে প্রায় কয়েক কোটি ব্যবহারকারী নানাভাবে ফেসবুকে সংবাদ দিচ্ছেন, আবার সংবাদ শেয়ার করছেন।
ফেসবুক ছাড়াও জনপ্রিয় খুদে ব্লগ লেখার সাইট টুইটার, ভিডিও দেখার সাইট ইউটিউব, গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে হাজারো সংবাদ প্রকাশিত হচ্ছে। ফেসবুকের নিউজ এবং গ্লোবাল পার্টনারশিপ বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল জানান, ‘ফেসবুকে যুক্ত ব্যবহারকারীরা এক জায়গায় থাকায় সংবাদ খোঁজার বিষয়টি এখন অনেক সহজ হয়ে গেছে। এ সংবাদগুলোকে আরও সহজে সংবাদ সংস্থা কিংবা সাংবাদিকদের কাছে পৌঁছাতে চালু করা হয়েছে ফেসবুক নিউজওয়্যার।’
ব্যবহারকারীদের শেয়ার করা কিংবা নানাভাবে প্রকাশিত সংবাদগুলো থেকে স্টোরিফুল প্রয়োজনীয় বিভিন্ন সংবাদ সংগ্রহ করবে। তবে সংবাদ, ছবি ও ভিডিও সংগ্রহের আগে কপিরাইটের বিষয়টি পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
ফেসবুক নিউজওয়্যারের নানা খবর পাওয়া যাবে www.facebook.com/FBNewswire ঠিকানার পেজে। —ফেসবুক নিউজরুম অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!