ফেসবুকে এলো ফ্রেন্ড-ট্র্যাকিং ফিচার

বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ‘নিয়ারবাই ফ্রেন্ডস’ নামে একটি নতুন ফিচার চালু করেছে। এটি ব্যবহার করে বন্ধুদের অবস্থান জানা যাবে। এতে ফেসবুকের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর ঘটনা কমে আসবে বলে জানিয়েছে সিএনএন। এছাড়া সেলফি তুলে ফেসবুক কিংবা ইন্সটাগ্রামে ভুল তথ্য পোস্ট করলে তা-ও জানা যাবে। সিএনএন জানিয়েছে, ফেসবুক ‘সম্ভবত প্রাইভেসি বিষয়ক কিছু পুরনো ভুলত্রুটি বুঝতে পেরেছে। তাই নতুন এ ফিচার যুক্ত করেছে।
এ ফিচারটি ব্যবহারকারী চালু করলে ফেসবুকে তালিকাভুক্ত বন্ধুদের অবস্থান সম্পর্কে জানা যাবে। এছাড়া পুশ নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে এই মুহূর্তে ঠিক কতজন বন্ধু আশপাশে আছে। কোনো বন্ধু যদি দূরবর্তী কোথাও থাকে তা-ও ম্যাপের মাধ্যমে দেখা যাবে। কত মাইল দূরত্বে অবস্থান করছে জানা যাবে সে তথ্যও। একটি অপশন থাকবে যেটি ব্যবহার করে সুনির্দিষ্ট বন্ধুদের সঠিক অবস্থান জানানো যাবে। ম্যাপের মধ্যে ছোট করে লোকেশনে বন্ধুর ছবিও দেখা যাবে।
ফেসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপসেও এ সুবিধা পাওয়া যাবে। প্রথমদিকে নির্বাচিত কিছু জায়গার অবস্থান ফেসবুক লোকেশনের মাধ্যমে জানা যাবে। পরে আওতা বাড়ানো হবে। লোকেশন ইনফরমেশনের জন্য এটি ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন নয়। একই রকম অ্যাপ্লিকেশন হাইলাইট, যা ২০১২ সালে উন্মুক্ত করা হয়। লোকেশন ট্র্যাকিংয়ের জন্য একই রকম আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে।বিডিনিউজ

সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!