ফেসবুকে তারকাদের যৌন ভিডিওর আড়ালে ম্যালওয়্যার!
পপতারকা রিহানা, টেইলর সুইফটের নামে ফেসবুকে ভুয়া টেপের লিঙ্ক পাওয়া যায়। অনেকেই অতি উত্সাহী হয়ে এ ধরনের লিঙ্কে ক্লিকও করে বসেন।
কিন্তু এই লিংক আসলে সাইবার দুর্বৃত্তদের পাতা ফাঁদ। অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান বিটডিফেন্ডার সম্প্রতি এ বছর ফেসবুকে জনপ্রিয় ম্যালওয়্যার স্ক্যামগুলোর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে প্রোফাইল ভিজিটরের পরিসংখ্যান, প্রোফাইলের রং পরিবর্তন কিংবা রিহানার সেক্স টেপের মতো স্ক্যাম। ফেসবুকে অসেচতনভাবে এসব ভুয়া টেপের লিংকে ক্লিক করা ব্যক্তিদের বোকা বানাচ্ছে সাইবার দুর্বৃত্তরা।
বিটডিফেন্ডারের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, আপনার ফেসবুক নিউজফিডে যদি এ ধরনের কোনো লিংক দেখেন, তাতে ক্লিক করবেন না। যাঁরা এ ধরনের লিংকে ক্লিক করেন কেবল তাঁরাই ম্যালওয়্যারের কবলে পড়েন। আকর্ষণীয় তারকাদের গোপন ভিডিও বিনা মূল্যে দেখতে আর পান না। সম্প্রতি বিটডিফেন্ডার প্রকাশিত জনপ্রিয় ১০ ফেসবুক স্ক্যাম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো।প্রথম আলো
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan