ফেসবুকে বন্ধুত্ব হারালে…
ফেসবুকের ছোটখাটো অন্য আরও অনেক নিয়মের মধ্যে একটি হলো কেউ তাঁর বন্ধু তালিকা থেকে আপনাকে বাদ দিলে, অর্থাৎ আনফ্রেন্ড করলেও ফেসবুক আপনাকে সেটা জানাবে না। সম্ভবত পারস্পরিক সম্পর্কের মধ্যে অযথা তিক্ততা যাতে না বাড়ে, সে জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু কে কাকে তাঁর বন্ধু তালিকা থেকে ছাঁটাই করেছেন, এমনটা যদি সঙ্গে সঙ্গেই জানা যেত, তাহলে কোনো কারণে কেউ ভুল বুঝে কাজটি করে থাকলে প্রথম দফায়ই তা ভাঙানোর একটা সুযোগ অন্তত পাওয়া যেত। এ বিষয়ের সবচেয়ে ভালো একটা সমাধান হলো এফবি পিউরিটি নামের একটি ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করা।
www.fbpurity.com ঠিকানায় গিয়ে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স, ক্রোম, সাফারি, অপেরা ও ম্যাক্সথন ব্রাউজারের জন্য এক্সটেনশন বা অ্যাড-অনসটি ইনস্টল করা যাবে। কেউ আপনাকে তাঁর বন্ধু তালিকা থেকে বাদ দিলে বা আনফ্রেন্ড করলে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবে ছোট এ প্রোগ্রাম। নিজের মতো করে সাজানো যাবে এর সেটিংগুলো। শুধু আনফ্রেন্ড সংকেত পেতে Deleted friend aler অপশনটি টিক দিয়ে নিশ্চিত করতে হবে। টুলটিতে প্রচুর অপশন আছে। অন্য অপশনগুলো অপ্রয়োজনীয় মনে করলে সেগুলো থেকে টিক উঠিয়ে দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ বোতামে ক্লিক করুন।
এ ছাড়া শুধু আনফ্রেন্ডের তালিকা পেতে চাইলে গুগল ক্রোম ব্রাউজারের জন্য আনফ্রেন্ড নোটিফাই নামের নতুন একটি ক্রোম এক্সটেনশন ব্যবহার করা যাবে। এটি পাওয়া যাবে goo.gl/OeEfFE ওয়েব ঠিকানায়। এর ফলে নিজের ফ্রেন্ডস পেজে লস্ট ফ্রেন্ডস নামে আরেকটি অংশ যুক্ত হবে। কারা আপনাকে আনফ্রেন্ড করলেন, তার তালিকা থাকবে এই অংশে।—মঈন চৌধুরী/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!