Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুকে ভুল কার্যক্রমে সম্ভাব্য চাকরিটিও খোয়াতে পারেন

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: October 18, 2014 | 12:33 AM

ফেসবুকে শুধু পরিচিতজনরাই যে খবরাখবর রাখেন তা নয়, চাকরিদাতা প্রতিষ্ঠানও প্রার্থীর ফেসবুক প্রোফাইল দেখে নেন। আর ফেসবুকে আপনার পোস্ট দেখেই সম্ভাব্য চাকরিটি হারাতে পারেন বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। রিক্রুটিং প্লাটফর্ম ‘জবভাইট’ তাদের বার্ষিক সোশাল রিক্রুটিং সার্ভে এর ২০১৪ সালের সংস্করণে এ তথ্য দিয়েছে।
গবেষণায় বলা হয়, যারা সোশাল মিডিয়ায় পোস্ট বা টুইট দিতে এগিয়ে থাকেন, কিন্তু জানার জন্য প্রশ্ন করতে পিছিয়ে থাকেন, তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিষ্ঠান। জরিপে বলা হয়, ৯৩ শতাংশ চাকরিদাতা প্রার্থীর সোশাল মিডিয়ার কার্যক্রম দেখে থাকেন। ৫৫ শতাংশ দেখে থাকেন, প্রার্থী ফেসবুকে কী কী খোঁজেন।
চাকরিপ্রার্থীর যে কাজটিকে সবচেয়ে নেতিবাচকভাবে দেখা হয় তা হলো, সোশাল মিডিয়ায় মাদক খোঁজা। ৮৩ শতাংশ চাকরিদাতা এদের সরাসরি নাকচ করে দেন। আবার ২ শতাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন। এদিকে, ৭০ শতাংশ প্রতিষ্ঠান যৌনতাবিষয়ক পোস্ট প্রদানকারীকে অযোগ্য বিবেচনা করেন, যদিও মাত্র ১ শতাংশের কোনো আপত্তি নেই। এ ছাড়া ৪৪ শতাংশ পোস্টে অ্যালকোহলে আসক্তির বিষয়টি সুনজরে দেখেন না।
আবার যারা ভালো ও কাজের পোস্ট দিয়ে আশায় রয়েছেন যে চাকরিদাতারা আপনাদেরই খুঁজবেন, তবে ভুল করছেন। কারণ ৬৬ শতাংশ প্রতিষ্ঠান পোস্টে বানান ও শব্দের ভুল প্রয়োগকে প্রার্থীর অযোগ্যতা হিসাবে দেখবে। আবার রাজনৈতিক বিষয় নিয়ে বেশি বেশি পোস্ট দেওয়াকেও প্রতি ৬ জনের মধ্যে ১ জন চাকরিদাতা নেতিবাচকভাবে দেখেন।
অন্যদিকে, যদি লিঙ্কএডিন-এ আপনাকে একজন আদর্শ ভলান্টিয়ার বা চ্যারিটিতে সাহায্যকারী হিসাবে দেখা যায়, তবে ৬৫ শতাংশ চাকরিদাতা আপনাকেই খুঁজবেন।
এই জরিপে প্রার্থী বাছাইয়ে আরো যে বিষয়গুলোকে গুণ হিসাবে দেখা হয় সেগুলো হলো, পেশাগত অভিজ্ঞতা, পারস্পরিক যোগাযোগ, আগের কাজের নানা উদাহরণ এবং সাংস্কৃতিকভাবে ফিট।
জরিপে দেখানো হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একেক সাইট একেকভাবে গুরুত্ব পেয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে লিঙ্কএডিন, এখানে ৭৯ শতাংশ প্রার্থী খোঁজেন। এ ছাড়া ফেসবুকে দেখেন ২৬ শতাংশ এবং টুইটারে চোখ রাখেন ১৪ শতাংশ।
প্রার্থীর প্রাথমিক বাছাইয়ে লিঙ্কএডিন প্রোফাইল দেখা হলেও তার অন্যান্য সামাজিক গুণ ফেসবুক দেখে বোঝায় চেষ্টা করা হয়। এমনকি ইন্টারভিউয়ের আগে ও পরেও প্রার্থীর সোশাল সাইট পর্যবেক্ষণ করা হয়।
কাজেই কোন প্রতিষ্ঠান কোন সাইট দেখে আপনাকে খুঁজছেন তা ব্যাপার নয়। মূল কথা হলো, আপনি যে সোশাল সাইটেই থাকুন না কেন, সেখানে একজন আদর্শ ব্যবহারকারী হিসাবে নিজেকে পরিচিত করে তুলতে হবে। সূত্র : টাইম/কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV