Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ফেসবুক আইডি ডিজেবল হলে ফিরে পাওয়ার উপায়

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: March 31, 2019 | 12:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। পরিবার, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই। তবে বর্তমানে ফেসবুক নিয়েও আতংকের শেষ নেই। আপনার সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক। এছাড়া বিভিন্ন সময়ে ফেসবুক সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের বিপাকে ফেলছে। কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ৬০ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস করে নতুন বিতর্কে পড়েছে। পাসওয়ার্ড ফাঁস করার বিষয়টি স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে ফেসবুক।

ফেসবুক আইডি ডিজবেল হওয়া ও আইডি পুনরায় ফিরে পাওয়া ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম যুগান্তরকে বলেন, অনেকের কাছেই শুনতে পারছি আইডি ডিজবেল হচ্ছে। সাধারণত অন্যের স্ট্যাটাস কপি করা, ব্যবহারকারী বা সিস্টেম ত্রুটির কারণে, ফেসবুকের নিয়মনীতি থেকে সামান্য বিচ্যুত হলেই অ্যাকাউন্ট বন্ধ ও নিষ্ক্রিয় করার ঘটতে পারে। তিনি বলেন, ফেসবুকের কপিরাইট, ব্যবহারকারী ত্রুটি, অন্যকেউ ফেসবুকে অভিযোগ দিলে ফেসবুক বন্ধ হতে পারে। এসব বিষয়গুলো সাধারণ ফেসবুক রোবট পর্যবেক্ষণ করে থাকে। তবে অনেকে ক্ষেত্রে ভুল পর্যবেক্ষণের কারণে অযথা অনেকের ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে। তবে কিছু নিয়ম মেনে ফেসবুকে আবেদন করলে তারা আবারো আপনার আইডি ফিরিয়ে দেবে। যে ৩ কারণে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়? সাধারণত সাইট রক্ষণাবেক্ষণ, ত্রুটি ও নিরাপত্তার কারণে ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে। তবে বেশির ভাগ ফেসবুক ব্যবহারকারী বুঝতে পারেন না অ্যাকাউন্ট উদ্ধারের জন্য ফেসবুকের সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হয়। তবে অবশ্যই যোগাযোগের আগে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণ বোঝা দরকার। অ্যাকাউন্ট ফিরে পেতে হলে ফেসবুক টিমের কাছে অ্যাকাউন্ট উদ্ধারের বিষয়টি ঠিকভাবে উপস্থাপন করতে হবে। এছাড়া ব্যবহারকারী বা সিস্টেম ত্রুটি, ফেসবুকের কাছে কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে কনটেন্ট ও স্প্যাম ছড়ানোর অভিযোগ। ব্যবহারকারীর বিরুদ্ধে ফেসবুকে কেউ অভিযোগ (রিপোর্ট) দিলে ব্যবহারকারীর সে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আবার অনেক সময় ভুয়া অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করে অ্যাকাউন্ট মুছে দেওয়ার অভিযোগ পেলে ফেসবুক সে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

ফেসবুকের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা আবেদন করা যায়। এ ক্ষেত্রে একটি ফরম পূরণ করতে হয়। আইডি ফিরে পেতে যেভাবে আবেদন করবেন ১.https://www.facebook.com/help/contact/logout?id=260749603972907 —এ ফরম জমা দিলে ফেসবুক বিষয়টি তদন্ত করে। এই আবেদনের জন্য কয়েক সপ্তাহ সময় নিতে পারেন। ২. ফটো আইডি ফিরে পাওয়া আরেকটি সুযোগ রয়েছে ভেরিফিকেশন প্রক্রিয়ায়। ফেসবুকের যদি সন্দেহ হয় যে আপনার একাধিক অ্যাকাউন্ট আছে কিংবা ভুয়া নাম দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট খুলেছেন, তবে অ্যাকাউন্ট উদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। এতে আপনার কাছে একটি বার্তা দেখাবে। এতে লেখা থাকবে ‘We’ll get in touch with you at the email address you provided after we’ve reviewed your ID. You will now be locked out of Facebook’ এ ক্ষেত্রে ফেসবুক তদন্ত শেষ না করে যোগাযোগ করা পর্যন্ত আর কিছু করার নেই। অনেক সময় ফেসবুক বাড়তি তথ্য পর্যালোচনা করে। তখন ব্যবহারকারী একটি বার্তা পান যাতে লেখা হয় ‘Unfortunately, you won’t be able to access your account while we’re reviewing these additional documents. We appreciate your patience, and we’ll get back to you as soon as we can. এ ধরনের ঘটনা ঘটলে পরিচয় শনাক্ত করতে বাড়তি তথ্য ফেসবুককে দিতে হবে। ৩. ফেসবুক কী ধরনের ডকুমেন্ট গ্রহণ করে, কীভাবে তা আপলোড করতে হবে, আপলোড করার প্রয়োজনীয়তা এবং ডকুমেন্ট আপলোড করার পরে কী ঘটে তা জানার লিংক https://www.facebook.com/help/contact/260749603972907 ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধারে তথ্য দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, তা যেন ঠিকমতো স্ক্যান করা হয়। এতে নাম, জন্মদিন, ছবি ঠিকমতো যাতে দেখা যায়। ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটারে নিতে হবে। এরপর ফেসবুকের কন্টাক্ট ফরমে গিয়ে আইডি আপলোড করতে হবে। এই প্রক্রিয়ায় বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।

৪. অ্যাকাউন্ট পাইরেটেড, ফিশিং আক্রমণের শিকার বা হ্যাক হলে তা বন্ধ করে দিতে পারে ফেসবুক। এ ক্ষেত্রে দুভাবে এগোনো যায়। ব্রাউজার পরিষ্কার ও বাড়তি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে। এ ধরনের ঘটনা ঘটলে ৯৬ ঘণ্টা ফেসবুক চালুর চেষ্টা না করা ভালো। ৫. ব্রাউজার ক্যাশ পরিষ্কার ও কুকি মুছে দিয়ে অ্যাকাউন্ট চালু করতে হবে। তারপরও যদি ফেসবুকে ঢোকা না যায়, তবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় যেতে হবে। ৬. মোবাইল নম্বর নিশ্চিত করে ফেসবুক থেকে কোড নিয়ে অনলাইনে ঢোকা যাবে। আরেকটি উপায় হচ্ছে বন্ধুদের ট্যাগ করা ছবিতে তাদের শনাক্ত করে। যুগান্তর

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV