ফেসবুক বন্ধে পুলিশকে ফোন : ফেসবুক আবারও হঠাৎ অচল
গতকাল রাতে হঠাৎ করেই ১৫ মিনিটের বেশি সময় ধরে বন্ধ হয়ে যায় ফেসবুক। এ সময় ফেসবুকে ঢুকতে পারেননি বিশ্বজুড়ে ফেসবুকের অনেক ব্যবহারকারী। এ সময় ফেসবুকে গেলে তাঁরা একটি বার্তা দেখতে পান। ওই বার্তায় ফেসবুকে অজানা গোলযোগের ঘটনা জানতে পারেন ব্যবহারকারীরা। পরে অবশ্য আস্তে আস্তে আবারও সক্রিয় হয়ে ওঠে প্রায় ১৩০ কোটি সদস্যের এই সাইটটি। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।
হঠাৎ ফেসবুক অচল হওয়ার কারণ হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অবকাঠামোগত পরিবর্তনের সময় একটি ত্রুটির কারণে এ সমস্যা তৈরি হয়।’
ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা দ্রুত সমস্যা ধরতে পারি এবং তা সমাধান করি। এরপর থেকে সবাই আবার স্বাভাবিকভাবেই ফেসবুক ব্যবহার করতে পারছেন।’
গত মে মাস থেকে এ পর্যন্ত তিনবার ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটল। গতরাতে ফেসবুক বন্ধ থাকায়, ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে। টুইটারের মতো অন্য সাইট গুলোতে সেই ক্ষোভ উগরে দেন অনেকেই।
এর আগে গত জুন মাসে আধ ঘণ্টার জন্য ফেসবুক অচল হয়ে পড়লে অনেকেই হতাশার কথা বলতে টুইটারকে বেছে নেন। ওই সময় ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পান ব্যবহারকারীরা যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’। এই ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের হঠাত্ অচল হয়ে পড়ার কারণ কী? ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ওই সময় জানিয়েছেন, আমাদের একটি সফটওয়্যার সিস্টেমের কনফিগারেশন আপডেট করতে গিয়ে একটি সমস্যা দেখা দেয়। এর ফলে কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা। ফেসবুকের একটি সফটওয়্যারে পরিবর্তন আনার সময় যে সমস্যা দেখা দিয়েছিল আমরা দ্রুত তা সমাধান করে আধ ঘণ্টার মধ্যে পুরোপুরি আবার ফেসবুককে ঠিক করে ফেলি।
ফেসবুকের ওই মুখপাত্র ইমেইলে আরও জানান, এ ধরনের সমস্যা সাধারণত সব সময় ঘটে না। এ ধরনের সমস্যা হলে তা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা ভবিষ্যতে ফেসবুককে আরও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করে।প্রথম আলো
ফেসবুক বন্ধে পুলিশকে ফোন!
কোনো কিছু হারিয়ে গেলে, চুরি-ছিনতাই হলে বা বিপদে পড়লে পুলিশের সাহায্য চান অনেকেই। কিন্তু আপনি যদি ফেসবুক চালাতে না পারেন তখন কী করবেন? গতকাল হঠাত্ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ফেসবুক অচল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে অনেকেই এসময় ফোন করে পুলিশকে এ ঘটনা জানান এবং এর সমাধান চান।
এলএ কাউন্টি শেরিফ সার্জেন্ট বার্টন ব্রিংক দাবি করেছেন, ফেসবুক বন্ধে অসন্তুষ্ট হওয়া বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে ফোন কল পান তাঁরা। অনেকেই ফেসবুকে লগ-ইন করার সময় এরর বার্তা দেখানোর বিষয়টি কীভাবে সমাধান করা যাবে তা জানতে চান এবং পুলিশকেই তার সমাধান দিতে বলেন।
এত এত ফোন আসায় ব্রিংকও ধৈর্য হারিয়ে বসেন। তিনি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে লেখেন. ‘ফেসবুক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নয়। ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানতে দয়া করে আমাদের ফোন করবেন না আর ফেসবুক কখন আবার চালু হবে সে বিষয়েও আমরা কিছুই জানি না।’
ফেসবুক হঠাৎ করে অচল হওয়ার কারণ ও তা কখন আবার চালু হবে সে বিষয়টি জানতে মানুষ যাতে বার বার পুলিশকে ফোন না দেন সেজন্যই এই টুইট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রিংক দাবি করেন, ‘ফেসবুক বন্ধ হোক বা অন্য যেকোনো সমস্যাই হোক আমরা মানুষের কাছ থেকে কল পাই। ফেসবুক সংক্রান্ত বিষয়ে ফোন কল পাওয়ার কারণ হচ্ছে, ফেসবুক এখন একটি বিশাল বিষয় হয়ে গেছে।’
গতকাল ৩৫ মিনিট অচল থাকার কারণ হিসেবে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, বিভিন্ন দেশের ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য ফেসবুকে ঢুকতে ব্যর্থ হন। খুব দ্রুত সমস্যাটি খুঁজে বের করে পুনরায় সেবা পৌঁছে দিতে সমর্থ হয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকরীদের কাছে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে ও গত বছরের অক্টোবর মাসেও হঠাৎ অচল হয়ে পড়েছিল ফেসবুক।
ফেসবুক হঠাৎ অচল হওয়ার কারণ
গত বৃহস্পতিবার আধ ঘণ্টার জন্য ফেসবুক অচল হয়ে পড়লে অনেকেই হতাশার কথা বলতে টুইটারকে বেছে নেন। ওই সময় ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পান ব্যবহারকারীরা যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’। এই ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ কী? ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আমাদের একটি সফটওয়্যার সিস্টেমের কনফিগারেশন আপডেট করতে গিয়ে একটি সমস্যা দেখা দেয়। এর ফলে কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা। ফেসবুকের একটি সফটওয়্যারে পরিবর্তন আনার সময় যে সমস্যা দেখা দিয়েছিল আমরা দ্রুত তা সমাধান করে আধ ঘণ্টার মধ্যে পুরোপুরি আবার ফেসবুককে ঠিক করে ফেলি।
ফেসবুকের ওই মুখপাত্র ইমেইলে আরও জানান, এ ধরনের সমস্যা সাধারণত সব সময় ঘটে না। এ ধরনের সমস্যা হলে তা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা ভবিষ্যতে ফেসবুককে আরও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করে।প্রথম আলো
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan