ফেসবুক ‘এখনই’ বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। বিশ্বে বর্তমানে এর গ্রাহক সংখ্যা ২০০ কোটিরও বেশি। এত বিপুল সংখ্যক গ্রাহক থাকা সত্ত্বেও ফেসবুক এখনই বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন মাধ্যমটির ইনকর্পোরেটিভ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস।
নিউইয়র্ক টাইমস এ সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে মার্ক জাকারবার্গের প্রাক্তন রুমমেট ক্রিস হিউজেস এ মন্তব্য করেন। তার মতে, ‘আমরা এমনই এক দেশ যেখানে একচ্ছত্র আধিপত্যে লাগাম দেওয়া হয়েছে। মার্কের ক্ষমতা প্রশ্নাতীত এবং অ-আমেরিকান সুলভ।’
হিউজেস জানিয়েছেন, ‘১৫ বছর হয়ে গেল হাভার্ডে আমি ফেসবুক সহ-প্রতিষ্ঠা করি। এটাও সত্যি যে, গত এক দশকে আমি ওই সংস্থার জন্য কোনো কাজ করিনি। কিন্তু তবুও আমি ক্ষোভ ও দায়িত্ববোধে ভুগি।’
তার কথায়, ‘মার্ক অত্যন্ত ভালো ও দয়ালু মানুষ। কিন্তু উন্নয়নের দিকে নজর থাকায় ক্লিক বাড়াতে গিয়ে নিরাপত্তা ও শিষ্টাচার সে ভুলে গেছে। ওর আশপাশে এমন কিছু মানুষ ও কর্মী সব সময় ঘিরে থাকে, যারা ওর এই বিশ্বাসকে চ্যালেঞ্জ না করে তাতে ইন্ধন জোগায়।’
তবে হিউজেসের মন্তব্য সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
বর্তমানে সংস্থাটির মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের প্রতিটিতে
রয়েছেন ১০০ কোটির বেশি ইউজার।
প্রসঙ্গত, ২০০৪ সালে হাভার্ডে সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার মার্ক জাকারবার্গ এবং ডাস্টিন মস্কোভিৎজের সঙ্গে ফেসবুক তৈরি করেন ক্রিস হিউজেস। ২০০৭ সালে তিনি সংস্থা ত্যাগ করেন এবং পরে লিংকেডিন সাইটে এক পোস্টের মাধ্যমে জানান, তিন বছর ফেসবুকের সঙ্গে কাজ করার ফলে ৫০ কোটি ডলার উপার্জন করেছেন তিনি।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








