ফেসবুক কর্মীদের আইফোনসহ অ্যাপলের সমস্ত পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কর্মীদের আইফোনসহ অ্যাপলের সমস্ত পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটির কর্ণধার।
অ্যাপলের সিইও টিম কুকের চটে গিয়েই এমনটা করলেন মার্ক জাকারবার্গ। মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, অ্যাপলের পরিবর্তে অ্যান্ড্রয়েড প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন জাকারবার্গ।
কেন হঠাৎ এতটা চটলেন ফেসবুক-হোয়াটস অ্যাপের কর্ণধার? সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে ফেসবুককে খোঁচা দিয়েছেন অ্যাপল কর্ণধার টিম কুক। তিনি বলেছিলেন, ‘আই ফোন-সহ সংস্থার অন্যান্য গ্যাজেট ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না অ্যাপল। গোপনীয়তা আসলে মানবাধিকার।’
অনেকেই মনে করেন, টিম কুক হয়তো ফেসবুককে উদ্দেশ্য করে বলেননি। সাধারণ ভাবে গ্রাহকের গোপনীয়তা রক্ষার বিষয়টিই বলেছেন। আবার একটি অংশ মনে করেন, ওই বক্তব্যে আসলে ফেসবুকের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির দিকেই সুক্ষ্ম খোঁচা দিয়েছেন অ্যাপল সিইও। কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে জানা যায়, বহু ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
কিন্তু এই খোঁচা সহজে হজম করতে পারেননি জাকারবার্গ। আর সেই কারণেই তার সংস্থার সমস্ত কর্মীকে অ্যপলের সমস্ত গ্যাজেট ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ জার্নাল
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!