Monday, 7 September 2026 |
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
সব ক্যাটাগরি

ফেসবুক ড্রোনে ছড়িয়ে পড়বে স্বল্পমূল্যের ইন্টারনেট

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: April 3, 2014 | 7:15 AM

মোজাহেদুল ইসলাম : প্রযুক্তির জয়জয়কারের এই সময়েও বাস্তবতা হলো এখনও বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেটের সেবা থেকে বঞ্চিত। তবে যেসব স্থানে ইন্টারনেট এখনও পৌঁছেনি, সেসব স্থানে যাতে দ্রুত ইন্টারনেট ছড়িয়ে পড়ে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই। এর মধ্যে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকও রয়েছে। সম্প্রতি তারা ড্রোন, স্যাটেলাইট, লেজার প্রভৃতির মাধ্যমে এসব স্থানে ইন্টারনেট পৌঁছে দেওয়ার এক পরিকল্পনার কথা জানিয়েছে। ফেসবুকে এক ব্লগপোস্টের মাধ্যমে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমন তথ্য জানান। http://internet.org নামক সাইটের মাধ্যমে ফেসবুকসহ বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান মূলত ইন্টারনেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পেরই অধীনে এবারে ফেসবুকের কানেক্টিভিটি ল্যাবে তৈরি করা হচ্ছে ড্রোন, স্যাটেলাইট এবং লেজার। ফেসবুকের অন্যতম প্রতিদ্বন্দ্বী গুগলও বেলুনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। ফেসবুকের নতুন এই পরিকল্পনা গুগল’র প্রতিদ্বন্দ্বী হিসেবেই কাজ করবে বলে অভিমত প্রযুক্তি বিশ্লেষকদের। জুকারবার্গের পোস্ট থেকে জানা যায় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অ্যারোনটিকসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে তারা। নাসা, এমস রিসার্চ সেন্টারসহ আরও বেশকিছু প্রতিষ্ঠানের সাথেই কাজ করছে ফেসবুক। এর সাথে সর্বশেষ যুক্ত হচ্ছে যুক্তরাজ্যের অ্যাসেন্টা নামক একটি প্রতিষ্ঠান যারা সৌরশক্তিতে উড্ডয়নে সক্ষম এয়ারক্রাফট তৈরি করছে। প্রকল্প সম্পর্কে পোস্টে জুকারবার্গ লিখেছেন, ‘বিশ্বের প্রতিটি মানুষের কাছে স্বল্পমূল্যে মৌলিক ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইন্টারনেট ডটঅর্গ।’ এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি লিখেছেন, ‘আমরা ইতোমধ্যেই যথেষ্ট অগ্রগতি অর্জন করতে সমর্থ হয়েছি। গত বছরে ফিলিপাইন এবং প্যারাগুয়ের মোবাইল অপারেটরদের সাথে যৌথভাবে কাজ করে নতুন তিন মিলিয়ন মানুষকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। তবে বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিতে আরও নতুন নতুন উদ্ভাবন প্রয়োজন। আর সেটা নিয়েই কাজ করে যাচ্ছে আমাদের কানেক্টিভিটি ল্যাব। আমরা আশা করছি আমাদের প্রচেষ্টা সফল হবে।’ইত্তেফাক 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ