Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফেসবুক থেকে জাকারবার্গকে সরানোর প্রস্তাব বিনিয়োগকারীদের, ২০১৭ সালেও তাকে সরানোর প্রস্তাব দেয়া হয়

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: October 19, 2018 | 7:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: মার্ক জাকারবার্গকে সিইও’র পদ থেকে সরানোর প্রস্তাব দিয়েছে ফেসবুকে বিনিয়োগকারী প্রধান চারটি মার্কিন পাবলিক ফান্ড কোম্পানি ও সাধারণ বিনিয়োগকারীরা। সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস ও নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে এই প্রস্তাব উত্থাপন করে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির বিনিয়োগকারীরা।

ফেসবুকের পরিচালনা পরিষদের কাছে দেয়া প্রস্তাবে তারা বলেন, জাকারবার্গ কোম্পানির সব ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। পাবলিক ফান্ড কোম্পানি রোডস আইল্যান্ডের কোষাধ্যক্ষ বলেন, ‘এই প্রস্তাব ফেসবুকের সমস্যাগুলো বের করে আনবে ও কিভাবে তার সুরক্ষা করা যায় তা দেখাবে। এই পদক্ষেপ বার্ষিক বৈঠকে আমাদের বিষয়টি নিয়ে আলোচনার পথ তৈরি করবে।’ নিউইয়র্কের কোষাধ্যক্ষ স্কট স্ট্রিঞ্জার বলেন, ‘ফেসবুককে এগিয়ে নেয়ার জন্য স্বাধীন চেয়ারম্যান প্রয়োজন।’

২০১৯ সালে মে মাসে ফেসবুকের বিনিয়োগকারীদের বার্ষিক বৈঠকে এই প্রস্তাবের ভোট নেয়া হবে। এর আগে সর্বশেষ ২০১৭ সালেও জাকারবার্গকে সরানোর প্রস্তাব দেয়া হয়। তবে তা নাকচ হয়ে যায়। কারণ ফেসবুকের মূল নিয়ন্ত্রণ জাকারবার্গের হাতে। অধিকাংশ ভোটই তার দখলে।

সম্প্রতি কেমব্রিজ এনালিটিকা কেলেঙ্কারি ও ৩ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়া নিয়ে বিপাকে রয়েছে ফেসবুক। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অকল্যান্ডের জেলা আদালতে ছোট বিজ্ঞাপনদাতাদের একটি গোষ্ঠি ফেসবুকের বিরুদ্ধে মামলা করে। তারা অভিযোগ করে, গত ১ বছর ধরে ফেসবুকে গড় বিজ্ঞাপন দেখার অতিরঞ্জিত তথ্য দেখানো হয়েছে। বিজ্ঞাপনদাতাদের প্রভাবিত করতে বিজ্ঞাপন দেখা সংক্রান্ত তথ্য ৯০০ ভাগ বাড়িয়ে দেখায় কোম্পানিটি। ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV