ফেসবুক হিটলিস্টে সেরা হানিফ সংকেত, মিলা ও মোশাররফ করিম
মূলত বাংলাদেশি ফেসবুক ব্রাউজারদের নিয়েই এই জরিপটি নিয়মিত করে থাকে তারা। সেই হিসেব মতে ফেসবুকে গড়া তারকাদের নানান ফ্যান পেজ কে কতটা হিট করল, কে কতটা ব্রাউজ করল তার বিচারেই অটোমেটিক রেটিং হয়ে থাকে। এ প্রসঙ্গে হানিফ সংকেতকে প্রশ্ন করলে তিনি জানান, ‘এখানে আমার তো কিছু বলার নাই। আমি সব সময়ই বলি, দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আর এই ফ্যান পেজ অফিসিয়ালি খুব বেশিদিন হয়নি যা শুরু হয়েছে। এত রেসপন্স বা এই রেটিং কথাও আমি জানি না। অবশ্যই খবরটি একই সাথে ভালো লাগার এবং দায়িত্ব বেড়ে যাওয়ার মতো একটি খবর।’
অন্যদিকে মিলা তার দীর্ঘদিন অ্যালবাম ও অডিওতে অনুপস্থিত থাকার পরও তার ফ্যান পেজেই সবচেয়ে বেশি হিট হয়েছে। মূলত তারকা ক্রেজ এখানেই যেন স্পষ্ট হয়। তবে এটা নিজেদের ফলোয়ার বা বন্ধুযোগের ভিত্তিতে নয়। বরং এই রেটিং স্বচ্ছ জনপ্রিয়তা যাচাইয়ের অনতম মাধ্যম হয়ে উঠেছে। কারণ কিছুদিন আগে মডেল মেহজাবিনের ফলোয়ার সবচেয়ে বেশি বলে তাকে ফেসবুকে জনপ্রিয় বলে প্রকাশ করা হয়েছিল। কিন্তু ফেসবুক স্ট্যাটিসটিক-এর মতে ফ্যান পেজে অন্যদের ব্রাউজিংয়ে তিনি অনেক পিছিয়ে। বাংলাদেশি ব্রাউজারদের কাছে সবচেয়ে বেশি আকর্ষনীয় র্যাপ শিল্পী ‘আকন’-এর পেজ। এরপরের অবস্থানেই আছে শাকিরা।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








