Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

ফেসবুক ৩২০ কোটি ভুয়া একাউন্ট সরিয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: November 15, 2019 | 7:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩২০ কোটি ভুয়া একাউন্ট সরিয়েছে। একইসঙ্গে ফেসবুক এক কোটির বেশি শিশু নির্যাতনমূলক পোস্ট ও ২৫ লাখের বেশি আত্মহত্যা বা নিজের শরীরে আঘাত হানা সংশ্লিষ্ট পোস্টও সরিয়ে নিয়েছে। এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে বুধবার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, চলতি বছরের তুলনায় গত বছরের এ সময়ে ভুয়া একাউন্ট সরানো হয়েছিল ১৫৫ কোটি। ফেসবুক আরো জানিয়েছে যে, ‘নিজের ক্ষতি করা’ (সেল্ফ-হার্ম) সংক্রান্ত পোস্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে তারা। বলেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেয়া হয়েছে অ্যাত্মহত্যা বা সেল্ফ-হার্ম সংশ্লিষ্ট প্রায় ২৫ লাখ পোস্ট। এছাড়া, মাদক বিক্রি সংক্রান্ত ৪৪ লাখ পোস্টও সরিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবারের প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম থেকেও পোস্ট সরানো বিষয়ে তথ্য দিয়েছে ইন্সটাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক। সাম্প্রতিক সময়ে ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।
ফেসবুক জানিয়েছে, ইন্সটাগ্রাম তাদের ফ্ল্যাগশিপ অ্যাপ’র সকল ক্যাটাগরিতে কনটেন্ট লঙ্ঘনের হার কম পাওয়া গেছে। ফেসবুকে ৯৫.৫ শতাংশ সময়ই সন্ত্রাসী সংগঠন সংশ্লিষ্ট কনটেন্ট পাওয়া যায়। এর তুলনায়, ইন্সটাগ্রামে এই হার ৯২.২ শতাংশ।
এদিকে, ফেসবুক বছরের তৃতীয় প্রান্তিকে শিশু নগ্নতা ও শিশুদের যৌন নির্যাতন সংশ্লিষ্ট ১ কোটি ১৬ লাখ পোস্ট সরিয়েছে। ইন্সটাগ্রাম থেকে এ ধরনের পোস্ট সরানো হয়েছে ৭ লাখ ৫৪ হাজারটি। সম্প্রতি এক ঘোষণায় ফেসবুক জানিয়েছে, তারা ব্যবহারকারীদের গোপনীয়তা আরো বৃদ্ধির পরিকল্পনা করছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বলছে, এতে শিশু নির্যাতন মোকাবিলা কঠিন হয়ে পড়বে। গত মাসে এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বপ্ন পূরণ হবে হামলাকারী ও শিশু পর্নোগ্রাফারদের।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV