Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফোবানার ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান ফোবানার নব নির্বাচিত চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: September 15, 2018 | 8:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: বৈধ ফোবানার ছায়াতলে প্রবাসের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান মীর এইচ চৌধুরী। ১৪ সেপ্টেম্বর শুক্রবার ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ড শহরের হলিডেইন এক্সপ্রেস হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন প্রথম ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারি ও ওয়াশিংটন প্রবাসের অত্যন্ত পরিচিত মুখ ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন সাংবাদিক ওয়াহিদ হোসাইনী এবং সভা পরিচালনা করেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

 

আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও আমেরিকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মত বিনিময় সভার সহযোগীতায় ছিল বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই), বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি ইনক (বাগডিসি) ও বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন (বাফি)।

মত বিনিময় সভার সভামঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন ফোবানার নব নির্বাচিত এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, ফোবানা ২০১৯ এর কনভেনার নার্গিস আহমেদ, মেম্বার সেক্রেটারি আবীর আলমগীর, বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর প্রাক্তন সভাপতি ইনারা ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রাক্তন সভাপতি হাজী করিম সালাউদ্দীন, ফোবানা ২০১৬ এর কনভেনার ও বাগডিসির প্রাক্তন সভাপতি এটিএম আলম, ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির পরিচালক আকতার হোসাইন ও আয়োজক সংগঠনের সভাপতি জি আই রাসেল।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই) সভাপতি সাংবাদিক শফি দেলওয়ার কাজল, পারভিন পাটোয়ারী, মনির হোসাইন, সাংবাদিক হারুন চৌধুরী, ডাটাগ্রুপের সিইও জাকির হোসাইন, জুয়েল বড়–য়া, মজিবুর রহমান খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফোবানার চেয়ারম্যান মীর এইচ চৌধুরী বলেন, ১৯৮৭ সালে এই ফোবানা ওয়াশিংটন থেকে তার যাত্রা শুরু করেছে। ১৯৮৭ সালের সেই ছোট্ট ফোবানা আজ ৩৩ বছরের এক তরতাজা যুবকে পরিনত হয়েছে। আর এর সকল কৃতিত্বের দাবীদার আপনারা। তিনি বলেন, এই ফোবানা ফোবানা ওয়াশিংটনের মাটিতে শুরু হয়েছে, ওয়াশিংটনের মাটিতেই এর রেজিষ্ট্রেশন এবং ট্রেডমার্ক সম্পন্ন করা হয়েছে। বৈধভাবে এই ফোবানা উত্তর আমেরিকায় তার কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং সাংগঠনিক নিয়মের মধ্য দিয়ে আজ ফোবানা এই পর্য্যায়ে উন্নীত হয়েছে। মীর চৌধুরী বলেন, ফোবানার রেজিষ্ট্রেশন ট্রেডমার্ক বাংলাদেশেও সম্পন্ন করা হয়েছে যাতে ফোবানা নিয়ে আর কেউ বাংলাদেশেও কিছু করতে না পারে। ফোবানার নব নির্বাচিত চেয়ারম্যান মীর চৌধুরী ফোবানার যেকোন সমস্যা নিয়ে খোলামেলা ভাবে আলোচনা করে সমাধান করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ফোবানার নব নির্বাচিত এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী তার বক্তব্যে বৃহত্তর ওয়াশিংটনের সকল সংগঠনকে ফোবানায় রেজিষ্ট্রেশন ও অংশগ্রহন করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ১৯৮৭ সালে যে ফোবানা ওয়াশিংটনের বিশ^ব্যাংক থেকে যাত্রা শুরু করেছিল সেই ফোবানা এখন বটবৃক্ষের আকার ধারন করতে শুরু করেছে। আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের বাজেট চারলাখ ডলার ছাড়িয়ে গেছে। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের বাজেট পাঁচলাখ ডলার ছাড়িয়ে যাবে বলে আমরা ধারনা করছি। ফোবানার এই উত্তর উত্তর উন্নতি ও সমৃদ্ধি ওয়াশিংটনবাসী সহ পুরো প্রবাসের একটি অহংকারের জায়গা করে নিয়েছে ফোবানা। ফোবানা আজ একটি গর্বের আর অহংকারের সংগঠন হিসাবে দাঁড়িয়েছে। তাই আমি আবারো বৃহত্তর ওয়াশিংটনের সকল সংকল সংগঠনকে বৈধ এই ফোবানার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে তুলবার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফোবানা সম্মেলন ২০১৯ এর কনভেনার নার্গিস আহমেদ আসন্ন ফোবানাকে সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন এবং নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশগ্রহন করার জন্য সবাইকে আমন্ত্রন জানান। ফোবানা সম্মেলন ২০১৯ এর মেম্বার সেক্রেটারি আবীর আলমগীর তার বক্তব্যে ফোবানা সম্মেলন ২০১৯ বিস্তারিত কর্মযজ্ঞ তুলে ধরেন। তিনি বলেন, এই প্রথমবারের মত ফোবানা সম্মেলন নিউইয়র্কের লংআইন্ডের নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশীরা ইতিপুর্বে এই নাসাউ কলসিয়ামে অনুষ্ঠান করতে পারেনি। এই নাসাউ কলসিয়ামে শুধুমাত্র ইন্ডিয়ান পাকিস্তান সহ মুলধারার অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এই প্রথমবারের মত ড্রামাসার্কেল নাসাউ কলসিয়ামে ৩৩তম ফোবানা সম্মেলন আয়োজন করছে।

আবীর আলমগীর বলেন, নাসাউ কলসিয়ামে প্রতিদিনের ভাড়া বাবদ এক লক্ষ বিশ হাজার ডলার প্রদান করতে। সেই হিসাবে ৩৩তম ফোবানা সম্মেলনের বাজেট প্রায় পাঁচ লাখ ডলার ছাড়িয়ে যাবে। এছাড়া ৩৩তম ফোবানায় সকাল থেকে প্রায় মধ্যভোর পর্যন্ত অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে। দুটি ষ্টেজে একই সাথে অনুষ্ঠান করবার সকল প্রস্তুতিও নিয়েছে ড্রামা সার্কেল। ফোবানার এই বিশাল কর্মকান্ডে বৃহত্তর ওয়াশিংটনের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় শেষে ফোবানা সম্মেলনের প্রথম মেম্বার সেক্রেটারি ও মতবিনিময় সভার সভাপতি ওয়াহেদ হোসেইনী প্রথম ফোবানা সম্মেলন সহ পরবর্তী প্রায় সাতটি সম্মেলনের যাবতীয় দলিলপত্র ফোবানার নবনির্বাচিত কর্মকর্তাদেরকে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV