Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফোল্ডার ডিলিট না হলে যা করবেন

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: June 27, 2014 | 11:15 PM

মো. রাকিবুল হাসান : কম্পিউটারের হার্ড ড্রাইভে অনেক সময় একটি ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার তৈরি করার প্রয়োজন হতে পারে। আবার কখনো তা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেলে সেটি দেখার (সোর্স) ঠিকানা অনেক দীর্ঘ হয়, ফলে সেই ফোল্ডারকে আর কপি, সরানো (মুভ) বা মুছে (ডিলিট) ফেলা যায় না। সাধারণত ফাইল ও ফোল্ডার তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ ২৬০ থেকে ২৫৬ অক্ষর পর্যন্ত নাম ব্যবহার করা যায়। কিন্তু যখন এই অক্ষরের সংখ্যার সাথে ফোল্ডার তৈরির সংখ্যার সীমা অতিক্রম হয়, তখন উইন্ডোজ সেই ফাইল বা ফোল্ডার কে চিনতে পারে না, তাই Source or Destination Path too Long বার্তা দেখায় এবং সেটিকে কপি, সরানো ও মুছে ফেলার ক্ষেত্রে বাধা দেয়। এমন সমস্যায় পড়লে আগে কম্পিউটারে নিবন্ধিত অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাস স্ক্যান করে নিন। এবার ঠিক প্রথমের যে ফোল্ডারটির মধ্যে অনেক ফোল্ডার তৈরি হয়ে আছে, সেটি নির্বাচন করুন। তাতে ডান ক্লিক করে Rename-এ ক্লিক করুন। এবার এটির নাম ১ লিখে এন্টার দিন। এভাবে প্রতিটি ফোল্ডারের মধ্যে গিয়ে তা Rename করে ১ লিখে এন্টার করুন। ফোল্ডার মাউস দিয়ে নির্বাচন করে কিবোডের্র F2 বোতাম চাপলেও নাম পরিবর্তন (রিনেম) করা যাবে। একই ফোল্ডারে আবার পাশাপাশি একাধিক ফোল্ডার থাকলে পর্যায়ক্রমে ১, ২, ৩ লিখে প্রতিটির নাম পরিবর্তন করে দিন।
এভাবে সব ফোল্ডারের নাম পরিবর্তন করা হলে ফোল্ডারের নামের অক্ষরসংখ্যা কমে যাবে এবং দীর্ঘ ঠিকানা ছোট হয়ে যাবে; তখন সেটি ডিলিটের সময় আর কোনো বাধা থাকবে না। সব নাম পরিবর্তন করা হলে শুরুর ফোল্ডার নির্বাচন করে Delete বোতাম চাপলে সেই ফোল্ডারের সব ফাইল মুছে যাবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV