ফ্যামেলী ওয়েলফেয়ার অব গোপালগঞ্জ ইউএসএ’র সাধারন সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফ্যামেলী ওয়েলফেয়ার অব গোপালগঞ্জ ইউএসএ ইনক এর সাধারন সভা ২৪শে ফেব্রুয়ারি এস্টোরিয়া বৈশাখী রেস্টুরেন্ট এর পার্টি হলে অনুষ্ঠিত হযয়। উক্ত সাধারন সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: হাফিজুর রহমান এবং অনুষ্ঠান উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মো: মাহমুদুল হাসান। গত বছর (২০১৮) এর আয়-ব্যায়ের বাৎসরিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক মু: নুর আলম মিনা । অত্র সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করেন সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রীত অতিথীদের যৌথ উপস্হিতিতে। সংগঠনের বিভিন্ন বিষয়ে গঠনমুলক বক্তব্য রাখেন নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং আমন্ত্রীত অতিথীদের মধ্য থেকে জিয়াউর রহমান, শামীম রেজা, শরীফুল হক বেলাল, শরীফ ইমতিয়াজ রিপন, আমিনুর রহমান প্রিন্স, বি এম কামাল হোসেন, আসাফুল্লা কামাল, গোপালগঞ্জ জেলা সোসাইটির সাবেক সভাপতি মতিউর রহমান ফুলু, ও গোপালগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির সমাপনি বক্তব্য ও আগামী ৩০শে জুন পিকনিকের আনুষ্ঠানিক তারিখ ঘোষনা, রাতের ডিনারের মধ্যদিয়ে উক্ত সাধারন সভার সমাপ্তি হয়। উল্লেখ্য সাধারন সম্পাদক মো: গোলাম মর্তুজা অসুস্হ থাকায় উপস্হাপনা করেন নাই, তবে সভায় উপস্হিত ছিলেন এবং সার্বিক বিষয়ে সহযোগিতা করেন। আমন্ত্রীত অতিথীবৃন্দকে ধন্যবাদ জানাই উক্ত বার্ষিক সাধারন সভায় উপস্হিত হয়ে গঠনমুলক মতামত ও পরামর্শ দেওয়ার জন্য। আপনাদের সার্বিক উপস্হিতি আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করেছে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








