ফ্লোরিডার জেলে গ্যাস পাইপ বিস্ফোরণে নিহত ২, আহত ১৫০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি কারাগারের গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এতে ২ কয়েদী নিহত এবং প্রায় ১৫০ কয়েদী ও কারারক্ষী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে কোন কয়েদী পালিয়ে যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। বিস্ফোরণে এসকাম্বিয়া কাউন্টি জেলের ৪ তলা ভবনটি আংশিকভাবে মাটিতে মিশে যায়। স্থানীয় সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কারাগারে প্রায় ৬০০ কয়েদী ছিলেন। ৪০০ পুরুষ ও ২০০ নারী কয়েদী ধারণক্ষম করে নির্মাণ করা হয়েছিল জেলটি। কাউন্টির মুখপাত্র ক্যাথলিন ক্যাস্ট্রো বলেন, ভবনটি এখনও দাঁড়িয়ে রয়েছে। তবে দাঁড়িয়ে থাকা অংশটি অস্থিতিশীল অবস্থায় আছে। তিনি বলেন, জেলের ভেতরে থাকা কয়েদী ও কারারক্ষীরা বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ও গ্যাসের গন্ধ পেয়েছিলেন। কিন্তু, অগ্নিকাণ্ডের কোন ঘটনা সেখানে ঘটেনি। গ্যাস পাইপে বিস্ফোরণের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হানা প্রলয়ঙ্করী ঝড়ের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এসকাম্বিয়া কাউন্টির অবস্থান ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলে ও যুক্তরাষ্ট্রের দক্ষিণে। বিস্ফোরণের আগের দিন ভারি বর্ষণে জেলের ভেতর অনেকটা পানি জমা হয়েছিল। সেখান থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!