Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফ্লোরিডার মায়ামীতে ৬, ৭ ও ৮ অক্টোবর ৩১ তম ফোবানা

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: September 9, 2017 | 2:09 PM

গোলাম সাদত জুয়েল: “মানবতার জন্য এক্য “ স্লোগান কে সামনে রেখে প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের বছরের সবচেয়ে কালারফুল অনুষ্টান ফোবানা। একটা সময় একাধিক ফোবানা হবার প্রবনতা ছিল। এখন ফোবানা তার মুল ধারায় ফিরে এসেছে। এবার মায়ামীতে অনুষ্টিত হতে যাচেছ ৩১ তম ফোবানা আসরটি অক্টোবরের ৬, ৭ ও ৮ তারিখে মায়ামী ডাউন টাউন হায়াত রিজেন্সিতে। আয়োজক বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা।

১৯৯৬, ২০০৫ এবং ২০১২ সালেও এই ফ্লোরিডায় ফোবানার সম্মেলন হয়েছে, তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে চতুর্থ বারের মত মায়ামীতে ফোবানা হতে যাচেছ। অতীত অভিজ্ঞতার আলোকে এবার সবদিক থেকেই দৃষ্টিনন্দন একটি সম্মেলনের সংকল্পে কাজ করছেন সংশ্লিষ্টরা। সারা ফ্লোরিডা জুড়ে চলছে ফোবানা সফলের জোড় প্রস্তুতি। গত বছর খানেক থেকে আয়োজক কমিটি একটি নিরপেক্ষ ও সফল ফোবানা করার জন্য চেষ্টা চালিয়ে যাচেছ। এবারের হোষ্ট কমিটিতে স্থান দেয়া হয়েছে সাংগঠনিক ভাবে দক্ষ এক ঝাক কমিউনিটি একটিভিষ্টদের । এবারের মায়ামী ফোবানায় প্রধান অতিথি হিসাবে আসছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। সাংস্কৃতিক অনুষ্টানের মুল আকর্ষন বাংলাদেশের সংগীতের দুজন লিজেন্ড রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। তাদের সাথে আসছেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিত ও তাহসান। যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন স্থান থেকে ৫৬টিরও অধিক সংগঠন আসবে নিজ নিজ পরিবেশনা নিয়ে। কনভেনর এম রহমান জহিরের নেতৃত্বে ফোবানার হোষ্ট কমিটি পুরো দমে কাজ করছে। মায়ামী সব সময় প্রবাসী বাংলাদেশীদের প্রথম পছন্দের জায়গা, তাই এবারের মায়ামী ফোবানায় সবোচচ সংখ্যক প্রবাসীদের উপস্তিত হবার সম্ভাবনা । এর মধ্যে হায়াত হোটেলের সব গুলো রুম বুক হয়ে গেছে, আশে পাশের অন্যান্য হোটেল গুলোর জন্য বুকিং চলছে। ফ্লোরিডা আবহায়া আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের বেশী আকৃষ্ট করে থাকে, তাই উপস্তিতি হবে আশানুরুপ।

এদিকে আসছে অক্টোবরের ৬ থেকে ৩ দিনব্যাপী ফোবানার ৩১তম বাংলাদেশ সম্মেলন তথা ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির এক প্রস্তুতি সভা গত ২৭ আগস্ট শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেলরেবীচ সিটির একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। এই সম্মেলন হবে মায়ামীর হায়াত রিজেন্সী হোটেলে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন হোস্ট কমিটির আহবায়ক এম রহমান জহীর এবং পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ। আয়োজক সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র সর্বস্তরের সদস্য-কর্মকর্তারাও এ সময় উপস্থিত থেকে আয়োজনের বিভিন্ন অগ্রগতি উপস্থাপন করেন। এ সময় প্রধান সমন্বয়কারি আতিকুর রহমান জানান, হোটেলে যতগুলো সীট ছিল, সবগুলোই রিজার্ভ হয়ে গেছে। এখন চেষ্টা করা হচ্ছে আশপাশের হোটেলের সীটগুলো সংরক্ষণ করার। কানাডা এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এবার মেক্সিকো থেকেও আসছেন প্রবাসীরা।

প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ এবং প্রধান পৃষ্টপোষক নওশাদ চৌধুরী পৃথক পৃথকভাবে সকলকে অবহিত করেন যে, বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রতিভার অধিকারি বেশ কিছু বাঙালি আসবেন এবারের সম্মেলনে। সাংস্কৃতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছাড়াও বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আসতে সম্মত হয়েছেন।

সাংস্কৃতিক পরিচালক এ বি এম গোলাম মোস্তফার সঞ্চালনে এ প্রস্তুতি সভায় আরো উল্লেখ করা হয় যে, প্রবাসে জন্মগ্রহণকারি নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখতে ফোবানার মূল চেতনার পরিপুরক একটি পর্ব থাকবে এবারের সম্মেলনে। এছাড়াও, ৩ দিনব্যাপী সম্মেলনের প্রায় প্রতিটি পর্বেই থাকবে নতুন প্রজন্মের সরব উপস্থিতি।

সার্বিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে আরো আলোচনা করেন হোস্ট কমিটির নির্বাহী কো-কনভেনর রানা হক, ওসমান চৌধুরী অপু এবং একরামুল হক চাকলাদার, কো-কনভেনর নাজমুন মাহফুজ, আজম চৌধুরী, এ কে এম হোসেন হিঠু, আলমগীর কবীর, মিন্ট চৌধুরী, শেখ লিয়াকত আলী, সরকার হারুন, দুলু ভূইয়া, কামাল ভূইয়া এবং আমিরুল ইসলাম অপু, নির্বাহী সচিব ফারুক সরকার এবং মোহাম্মদ শাহেদ প্রমুখ। উল্লেখ্য যে, এর আগে ১৯৯৬, ২০০৫ এবং ২০১২ সালেও এই ফ্লোরিডায় ফোবানার সম্মেলন হয়েছে। অতীত অভিজ্ঞতার আলোকে এবার সবদিক থেকেই দৃষ্টিনন্দন একটি সম্মেলনের সংকল্পে কাজ করছেন সংশ্লিষ্টরা। ফোবানার মিডিয়া পার্টনার ও মিডিয়া ফ্রেন্ড হিসাবে আছে এটিএন বাংলা, খবর ডট কম, বর্নমালা,মানচিত্র, এন আর বি নিউজ ২৪, ওয়াশিংটন বাংলা, সাপ্তাহিক বাংলাদেশী, প্রবাসের নিউজ ,এন টিভি, বাংলা প্রত্রিকা, বাংলাদেশ প্রতিদিন।

ফোবানার ব্যাপক প্রচার ও প্রসারে মিডিয়া চেয়ারম্যান হিসাবে আছেন প্রখ্যাত সাংবাদিক খবর ডট কমের শিব্বির আহমদ , মিডিয়া কোরডিনেটর হিসাবে আছেন প্রবাসের নিউজের সম্পাদক সাংবাদিক গোলাম সাদত জুয়েল , কমিউনিটি একটিভিষ্ট কবি ও মিডিয়া ব্যাক্তিত্ব আবির আলমগীর, বিশিষ্ট ফটোগ্রাফার নেহার সিদ্দিকী, কমিউনিটি একটিভিষ্ট সাংবাদিক কবির কিরন।

মায়ামী ফোবানায়া থাকছে বিজনেস পাও্য়ার লাঞ্চ, ইউথ ফোরাম, চিলড্রেন ট্যালেন্ট শো,সা্ইন্স এক্সিবিশন, কাব্য জলসা, ৯ টি সেমিনার ও প্রবাসের গুনি শিল্পীদের নানান পরিবেশনা ও মূল্যায়ন । মায়ামী ফোবানার সাথে সেন্ট্রাল ফ্লোরিডার একটি শক্তিশালী কমিউনিটি গ্রুপ হোষ্ট কমিটিতে অন্তভুক্ত হওয়ায় এবারের ফোবানায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে । আশা করা যাছেছ এবারের মায়ামী ফোবানা সফলতায় পুর্ন থাকবে । যে কোর প্রকার যোগাযোগ এম রহমান জহির (কনভেনর) ৫৬১ ৮৭৬ ২২৫৫, আরিফ আহমদ আশরাফ (মেম্বার সেক্রেটারী) ৫৬১ ৯৮৫৩১৬২ ও ১ -৮৪৪ ২৭২ -৫৭৬৭।

ফোবানা ৩১ তম সম্মেলনের কনভেনর এম রহমান জহির জানান, এবারের ফোবানাটি হবে অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল । একটি শক্তিশালী কমিটি দিন রাত কাজ করছে। অনেক কে সম্পৃক্ত করা হয়েছে যাদের ফোবানা সফলের দক্ষতা রয়েছে । সব দিক ধেকে সারা পাওয়া যাচেছ । হ্যারিকেন ইরমা ও ফ্লোরিডা্ সাম্প্রতিক বিপর্যয়ে তেমন কোন প্রভাব পড়বে না । বিভিন্ন ষ্টেট থেকে যারা আসবেন তারা সকলেই রেজিষ্ট্রেশন করে ফেলেছেন । স্পন্সরদের কাছ থেকেও ভাল সারা পাওয়া যাচেছ । রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন যারা বাংলাদেশের লিজেন্ড সিঙ্গার তাদের উপস্তিতি ফোবানার ৩১ তম আসরকে ইতিহাস করে রাখবে । মেম্বার সেক্রেটারী আরিফ আহমদ আশরাফ একজন দক্ষ সংগঠক ও কনভেনর এম রহমান জহির ও একজন দক্ষ সংগঠক ও স্বজ্বন ব্যাক্তি হিসাবে সমাদৃত তাদের দুজনের নেতৃত্বে ফোবানা হোষ্ট টিম একটি সুন্দর ফোবানা উপহার দেবে এটাই প্রত্যাশা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV