ফ্লোরিডায় এক বাংলাদেশিকে দুই বছর নজরদারিতে রাখার শাস্তি দিয়েছে আদালত
সাবেদ সাথী : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাসরত এক বাংলাদেশিকে আগামী দুই বছর বিশেষ নজরদারিতে রাখার শাস্তি দিয়েছে স্থানীয় একটি আদালত। অবৈধ অভিবাসনের অভিযোগে এক মঙ্গলবার তাকে এই শাস্তি দেওয়া হয়। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে
আলোচনা-সমালোচনার মাঝেই বাংলাদেশি এক অভিবাসী এমন শাস্তির মুখে পড়লেন। আদালতের নথি অনুযায়ী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নামে ওই বাংলাদেশি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে যান। সেখানে মিথ্যা নাম ও জন্ম তারিখ দিয়ে আশ্রয় চান তিনি।
ফ্লোরিডার সরকারি আইনজীবী জানান, ১৯৯৭ সালে তার আবেদন প্রত্যাখান করা হয় এবং যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর বাংলাদেশে থেকে ২০০৬ সালে আবারও যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করেন তিনি। তার ভিসার অনুমতি দেওয়া হয় এবং ২০০৭ সালে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও দেওয়া হয়।
তবে ২০১৩ সালে তিনি আবারও নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু তিনি এবার প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হন। ভুয়া তথ্য-প্রমাণের অভিযোগে ৬৫ বছর বয়সী আলাউদ্দিন আহমেদকে অভিবাসন আদালত দুই বছর নজবন্দিতে থাকার শাস্তি দেন।
অরল্যান্ডোর চিফ কাউন্সিল মারিয়া এন. জোরনার্দ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে তারা সবরকম চেষ্টা চালিয়ে যাবেন। ফ্লোরিডা অভিবাসী আলাউদ্দিন আহমেদ চৌধুরীর এমন শাস্তির ঘটনা প্রকাশ পাবার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি চরম শঙ্কায় দিন কাটাচ্ছে। শুধু তাই নয় অনেক অভিবাসী নিরাপদ স্থানের সন্ধানে এক অঙ্গরাজ্য অন্য অঙ্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনে সঠিভাবে স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন না তারা। হা-হুতাশ করেই দিন কাটছে বলে জানা গেছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








