ফ্লোরিডায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিবকে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডা অঙ্গরাজ্যের লোডারহেল সিটিতে সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্কে ৫ আগস্ট শনিবার এবং ৬ আগস্ট রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের খেলায় অংশ নিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ফ্লোরিডায়। ৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বোকারেটন সিটির সুগার স্যান্ড পার্কে একটি মিলনায়তনে সাকিবকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসীরা। প্রীতির বন্ধনে আবদ্ধ এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ‘একতারা’ নামক একটি সংস্থা। সেখানে জড়ো হন ফোবানার বাংলাদেশ সম্মেলনের হোস্ট কমিটির শীর্ষ কর্মকর্তা ছাড়াও ফোবানার নির্বাহী কমিটির সাবেক দুই চেয়ারম্যান আতিকুর রহমান এবং রেহান রেজা। ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার শীর্ষ কর্মকর্তারাও। জনি এস জনি এবং রোবাইয়া মাহমুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে সাকিব নিজের কথা বলেন, বাংলাদেশের ক্রিকেটে এগিয়ে চলার কাহিনী বিবৃত করেন। উপস্থিত প্রবাসীদের কৌতুহলেরও অবসান ঘটান ব্যক্তি জীবনের অজানা কিছু তথ্য প্রকাশ করে। সাকিব বলেন, একদিকে সরকারের সীমাহীন পৃষ্টপোষকতা, আরেকদিকে ১৬ কোটি মানুষের অদম্য ভালবাসায় বিশ্বে বাংলাদেশ ক্রিকেট বিশেষ একটি স্থান লাভে সক্ষম হয়েছে।
এ অনুষ্ঠানে ক্রিকেটামোদি প্রবাসীদের মধ্যে আরো ছিলেন কম্যুনিটি লিডার ওসমান চৌধুরী অপু, ফারুক সরকার প্রমুখ। আইসিসির অনুমোদনে ৪ টিমের অংশগ্রহণে এই ‘টি টোয়েন্টি লীগ’ ম্যাচে সাকিব খেলবেন ওয়েস্ট ইন্ডিস দল ‘জ্যামাইকা তলাওয়াস’র পক্ষে। গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত এই প্রিমিয়ার লীগে ৬টি টিম অংশ নিয়েছিল। এবার মাত্র ৪ টিমের খেলার অনুমতি দিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলাকে জনপ্রিয় করার অভিপ্রায়ে এই উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, ওডিআই এবং টি টোয়েন্টি লীগের জন্যে আইসিসি এই একটি মাত্র স্টেডিয়াম (সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক)কে অনুমোদন দিয়েছে।
এর আগে সাকিব এই প্রিমিয়ার লীগে খেলেছেন বার্বাডোজ ট্রাইডেন্টসে। এ পর্যন্ত সিপিএলে বল হাতে ২১ ম্যাচে সাকিব নিয়েছেন ২৩ উইকেট। আর ব্যাট হাতে রান করেছেন ১৮২। এবারের খেলা চলবে ১০ সেপ্টেস্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার খেলা হবে। প্রতিদিন সকাল ১০টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা) এবং অপরাহ্ন ২টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) খেলা শুরু হবে। নিউইয়র্ক, টরন্টোসহ বিভিন্ন স্থান থেকে ক্রিকেট-পাগল লোকজন ফ্লোরিডায় জড়ো হয়েছেন বলে মার্কিন গণমাধ্যমে প্রকাশ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ