Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে ফিলাডেলফিয়ার আপারডারবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিশেষ ভ্রাম্যমাণ কন্সুলার সেবা ১২-১৪ই মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: March 6, 2021 | 6:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, ডিসি বিশেষ ভ্রাম্যমাণ কন্সুলার সেবা চালু করেছে। ওয়াশিংটন, ডিসি দূতাবাস সূত্র জানায়, বিগত সময়ে প্রবাসীদের অতিরিক্ত চাহিদা পুরনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যেয়ে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি, এই কন্সুলার সেবা প্রদান করে আসছিলো। কিন্তু যুক্তরাষ্ট্র সহ বিশ্বে মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারনে প্রায় এক বছরের উপরে এই ভ্রাম্যমাণ সার্ভিস থেকে দূতাবাস বিরত ছিল। বর্তমানে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় এবং প্রবাসিদের অতিরিক্ত চাহিদার কারনে মুজিব শতবর্ষকে সামনে রেখে এই বিশেষ কন্সুলার সেবা পুনরায় চালু করার সিদান্ত নেয়। প্রতি বছরের ন্যায় এই বছরও পেনসিলভানিয়ার প্রবাসি বাংলাদেশিদের অতিরিক্ত চাহিদা পুরনের লক্ষ্যে আগামি ১২ই মার্চ থেকে ১৪ই মার্চ ফিলাডেলফিয়ার আপারডারবির মদিনা মসজিদে একটানা চারদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ কন্সুলার সেবা প্রদান করা হবে। এবং আগামি ১৫ই মার্চ সকাল ১০টা থেকে বিকাল চার টা পর্যন্ত পেন্সিল্ভানিয়ার লেন্সডেল এর নর্থপেন মসজিদে এই সেবা প্রদান করা হবে। করোনার বিধিবিধান মেনে নিম্নের ঠিকানায় যারা এই সেবা নিতে ইচ্ছুক তাদের আগাম নাম তালিকা ভুক্ত করতে আয়জকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপার ডারবি –কাজি হোসেন-৪৮৪-৮০২-৯৯৩০, কামাল রহমান -৪৮৪-৫৫৭-১৪৫৬, দেলোয়ার হোসেন- ৭১৮-৬৬৬-৯৫৩২;

লেন্সডেল– মফিজুল ইসলাম-২১৫-৬৯২-২২৮৫, ফজলুল হক -২১৫-৫০০-৩১৮৬।

বিস্তারিত ফরম/ফি/-http://www.bdembassyusa.org

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV