Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার পিতা মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: February 5, 2023 | 1:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মিয়ার পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বুধবার বাদ এশা ব্রুকলীন বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদে তসবি-তাহলিম ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারি রুহ উল্ল্যাহ। দল মত নির্বিশেষে সব শ্রেণির লোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
৩১শে জানুয়ারী মঙ্গলবার চট্টগ্রামে হালিশহরের একটি হাসপাতালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর।
আব্দুল কাদের মিয়া তার মরহুম বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী সহ ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ