“বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তির জন্য আবেদন পত্র আহ্বান”
হাকিকুল ইসলাম খোকন: নিউ ইংল্যান্ড তথা, ম্যাচাচুসেটস, রুড আইল্যান্ড, কনেকটিকাট, মেইন, ভারমন্ড ও নিউ হ্যাম্শায়ার এ বসবাস রত প্রবাসী বাংগালীদের ছেলে-মেয়ে যারা চলতি বছর (২০১১) কলেজে ভর্তি হবে তাদের মধ্য থেকে মেধা ও প্রয়োজন অনুযায়ী তিনজন ছাত্র- ছাত্রীকে এক হাজার ডলার করে বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি প্রদান করবে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ। বৃত্তির জন্য আবেদন কারী ছাত্র- ছাত্রীদের বিদ্যালয়ের লেখাপড়ার ফলাফল বিবরণী, নিয়মিত লেখাপড়ার বাহিরে অন্যান্য ক্রিয়াকলাপ যেমন ইতিহাস, গণিত, বিজ্ঞান, বিতর্ক ইত্যাদিতে অর্জন সমূহের তথ্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর একটি রচনা (৫০০ শব্দ ন্যুনতম এবং ১০০০ শব্দ সর্বোচ্চ) আহ্বায়ক কমিটি বরাবরে জমা দিতে হবে / বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি কমিটির আহ্বায়ক হলেন ; ড: বামন দাশ বসু, , ফোন: (৯৭৮-৬৬৪-৯৯৭২), এবং সদস্যরা হলেন, ড: জাহাঙ্গীর সুলতান (ফোন: ৯৭৮-৭৬১-৪১১৬), কবি বদিউজ্জামান নাসিম (ফোন: ৬১৭-৪৯১-২০৪৪) ড: আশীষ দেব (ফোন: ৯৭৮-৬৩৫-১১৫৩) ড: রুহুল আবিদ (ফোন: ৭৮১-৬৭৬-২০২৯) সমন্বয়সাধনকারী হিসাবে রয়েছেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি / আবেদন কারী ছাত্র-ছাত্রীদের নাম, পিতার নাম, পুর্নাংগ ঠিকানা সহ আনুসঙ্গিক কাগজ-পত্র আগামী ১৫ই মে বা এর পূর্বে ডাক যোগে কিংবা এ-মেইলের মাধ্যমে পাঠাতে হবে/ আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Dr. Bamandas Basu, 4 Tacoma Circle, North Reading, MA 01864, E-mail: [email protected] আবেদনকারীদের যাবতীয় তথ্য অত্যন্ত গোপন রাখা হবে / নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি কমিটির সমন্বয়কারী ওসমান গনি বৃত্তি প্রাপ্তদের সাথে যোগাযোগ করবেন ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








