Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউজার্সির আটলান্টিক সিটিতে আনন্দ আয়োজনে বড়দিনের উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: December 26, 2022 | 1:57 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : ‘ধর্ম যার যার, উৎসব সবার’ – এই আপ্তবাক্য অন্তরে ধারন করে সমগ্র বিশ্ববাসীর মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও বড়দিনের উৎসবের আনন্দ আয়োজনে শরীক হয়েছে।


ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো বড়দিন উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজনে করে। প্রবাসী বাংলদেশিদের অনেকে এসব আনন্দ আয়োজনে পরিবার- পরিজন নিয়ে অংশগ্রহন করে।
বড়দিন উপলক্ষে অনেক প্রবাসী বড়দিনের পার্টিরও আয়োজন করে।বড়দিনের পার্টিতে প্রবাসীরা নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। এছাড়া প্রবাসীদের অনেকেই পরিবার পরিজন নিয়ে বড়দিনের বাহারি আলোকসজ্জা উপভোগ করে। অনেক প্রবাসী নিজেদের বাড়িঘরও বাহারি আলোকসজ্জায় সজ্জিত করে। এছাড়া নিজেদের কর্মস্থলে বড়দিন এর সাজসজ্জা সহ উপহার বিনিময় করে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের গৃহকোণে বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল ক্রিসমাস বৃক্ষসজ্জা , বন্ধু-বান্ধব নিয়ে আড্ডাবাজি, হৈ হুল্লোড়, সান্তাক্লজ সহ বিভিন্ন বাহারি সাজে নিজেকে সাজানো আর হরেক পদের খাবারের আয়োজন।এই ব্যাপারে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যণীয় ।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানান। সময়ের সাথে পাল্লা দিয়ে এক সময় নিভে আসে বড়দিনের আনন্দ আলো। প্রবাসীরা বড়দিনের আনন্দ রেণু গায়ে মেখে প্রত্যাশা করে বড়দিন বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ