Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বন্যার্তদের বিপদ মুক্তি কামনায় আটলান্টিক সিটিতে জন্মাষ্টমী উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: August 27, 2024 | 5:57 PM

সুব্রত চৌধুরী : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বন্যার্তদের বিপদ মুক্তির জন্য প্রার্থনার মধ্য দিয়ে সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি “শুভ জন্মাষ্টমী”যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা উদ্‌যাপন করেছেন।
দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।
গত ২৬ আগষ্ট,সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, মঙ্গলাচারণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলি কীর্তন, জপমালা, ধর্মীয় সংগীত ইত্যাদি।এছাড়াও বাংলাদেশে বণ্যায় ক্ষতিগ্রস্তদের বিপদ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, রেশমি দাশ, গংগা সাহা, পিকলু দাশ, দীপা দে জয়া, সুস্মিতা সাহা, রানা দাশ, ভবানী প্যাটেল, সুমি মজুমদার, সুনীল দাশ, বিউটি দাশ, সুপ্রীতি দে, সোমা বিশ্বাস, দীলিপ মালাকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
বিপুলসংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। তাদের সবার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাত বারোটা এক মিনিটে কেক কাটার মাধ্যমে জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি ঘটে। আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ